শুক্রবার, ২১শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ,৬ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

সা‌বেক নৌ প্রতিমন্ত্রী খা‌লিদ মাহমুদ চৌধুরী ও পৌর মেয়‌রের বা‌ড়ি‌তে আগুন

খাঁন মোঃ আঃ মজিদ, দিনাজপুর: দিনাজপুরের বোচাগঞ্জ উপজেলায় সাবেক নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী ও সেতাবগঞ্জ পৌরসভার সাবেক মেয়র মো. আসলাম, সাবেক মেয়র আব্দুস সবুর এবং যুবলীগ নেতা মঞ্জুর হাবিব তুষারের বাড়িতে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে।

শুক্রবার (১৯ ডিসেম্বর) রাতে এ ঘটনা ঘটে।

আগুন লাগার সংবাদ পেয়ে প্রায় ৪০ মিনিট পর পুলিশের সহযোগিতায় ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের সদস্যরা পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন। এতে প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরীর বাড়ি ও সাবেক পৌর মেয়র আসলামের বাড়ি প্রায় সম্পূর্ণ ভস্মিভূত হয়ে যায়। তবে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। আরেক সাবেক মেয়র আব্দুস সবুরের বাড়ির আগুন স্থানীয়রা নিভিয়ে ফেলেন। এছাড়া যুবলীগ নেতা মঞ্জুর হাবিব তুষারের বাড়িতে ভাঙচুর করা হয়।

স্থানীয় কয়েকজন এলাকাবাসী জানান, সাবেক নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী শহিদ শরীফ ওসমান হাদীকে জঙ্গি আখ্যায়িত করে ফেসবুকে যে ভিডিও ভাইরাল হয়েছে, তার পরিপ্রেক্ষিতেই এই ঘটনা ঘটতে পারে। আগুনের ঘটনার পর উপজেলার সাধারণ মানুষ আতঙ্কিত হয়ে দোকানপাট বন্ধ করে দেয়।

নাম প্রকাশে অনিচ্ছুক অনেকেই বলেন, শান্তিপ্রিয় বোচাগঞ্জ ভয়ের নগরীতে পরিণত হয়েছে। এই পরিবেশ থেকে তারা বেরিয়ে আসতে চান।

শুক্রবার রাত থেকেই আইনশৃঙ্খলা রক্ষা বাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণে এনে ঘটনাস্থল ঘিরে রেখেছে বলে জানিয়েছেন বোচাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মিজানুর রহমান মিজান। তিনি আরও জানান, অগ্নিসংযোগকারী হেলমেট পরিহিতদের খুঁজে বের করে দ্রুত আইনের আওতায় আনা হবে।

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Tumblr
Telegram

, বিভাগের জনপ্রিয় সংবাদ

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

যায়যায়কাল এর সর্বশেষ সংবাদ