বৃহস্পতিবার, ৫ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ,১৯শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

সারিয়াকান্দিতে অবৈধভাবে বালু উত্তোলন: দুই জনকে ৭ দিনের কারাদণ্ড

রহিদুর রহমান মিলন, সারিয়াকান্দি(বগুড়া): বগুড়ার সারিয়াকান্দিতে বাঙালী নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে ২ জনকে ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেছে ভ্রাম্যমাণ আদালত।

নারচী ইউনিয়নের উত্তর দেবের পাড়া পাইকর সলুর ঘাট সংলগ্ন বাঙালি নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে সোনাতলা উপজেলার জোরগাছা নওদাবাগ এলাকার পিন্টু প্রাং এর ছেলে নাসিম (১৯) এবং ঐ এলাকার মোয়াজ্জেম হোসেন এর ছেলে শাহীন (৩৫) কে ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেছে ভ্রাম্যমাণ আদালত।

রোববার বিকেলে উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. তৌহিদুর রহমান এ অভিযান পরিচালনা করেন। অবৈধভাবে বালু উত্তোলনের অপরাধে বালু মহাল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ এর সংশ্লিষ্ট ধারায় এ দণ্ড দেওয়া হয়।

থানা অফিসার ইনচার্জ রবিউল ইসলাম জানান, গ্রেফতারকৃত ২ জনকে রাতেই জেলায় পাঠানো হয়েছে।

সারিয়াকান্দি উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. তৌহিদুর রহমান বলেন, অবৈধ বালু উত্তোলনকারীদের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত থাকবে।

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Tumblr
Telegram

, বিভাগের জনপ্রিয় সংবাদ

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

যায়যায়কাল এর সর্বশেষ সংবাদ