শুক্রবার, ২৩শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ,৬ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

সারিয়াকান্দিতে ধানের শীষের মিছিল ও পথসভা

রহিদুর রহমান মিলন, সারিয়াকান্দি(বগুড়া): সারিয়াকান্দি পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মাহবুল আলম তুপুল সরকারের নেতৃত্বে বগুড়া-১ (সারিয়াকান্দি-সোনাতলা) আসনে বিএনপির মনোনীত সংসদ সদস্য প্রার্থী আলহাজ্ব কাজী রফিকুল ইসলামের ধানের শীষের বিজয়ের লক্ষ্যে পথসভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার বিকেলে সরকার পাড়া থেকে মিছিল শুরু হয়ে পৌর এলাকার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে মাদ্রাসা মোড়ে এসে নির্বাচনী পথসভা অনুষ্ঠিত হয়।

পৌর বিএনপির সিনিয়র সহ-সভাপতি মতিউর রহমান মতিনের সঞ্চালনায় বক্তব্য রাখেন পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মাহবুল আলম তুপুল, পৌর বিএনপির সাবেক আহবায়ক ইকবাল কবির পলাশ।

উপস্থিত ছিলেন পৌর জাসাসের সিনিয়র সহ-সভাপতি আলমগীর কবির, সহ-সভাপতি রহিদুর রহমান মিলন, উপজেলা সাইবার দলের সভাপতি জুলফিকার আলম রুনু, পৌর সাইবার দলের সভাপতি সামিউল ইসলাম সনি, সিনিয়র সহ-সভাপতি সোহেল সরকার, সাধারণ সম্পাদক মনিরুল হাসান সৌরভ সহ বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা।

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Tumblr
Telegram

, বিভাগের জনপ্রিয় সংবাদ

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

যায়যায়কাল এর সর্বশেষ সংবাদ