মঙ্গলবার, ১১ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ,২৪শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

সারিয়াকান্দিতে ধানের শীষের বিজয়ের লক্ষ্যে বিশাল মিছিল ও পথসভা

রহিদুর রহমান মিলন, সারিয়াকান্দি (বগুড়া): সারিয়াকান্দি পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মাহবুবুল আলম (তুপুল) সরকারের নেতৃত্বে বগুড়া-১ (সারিয়াকান্দি-সোনাতলা) আসনে বিএনপির প্রার্থী আলহাজ্ব কাজী রফিকুল ইসলামের ধানের শীষের বিজয়ের লক্ষ্যে ৮ ফেব্রুয়ারি রোববার বিকেলে সরকার পাড়া থেকে মিছিল শুরু হয়ে।

পৌর এলাকার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে সরকার বাড়ি চাতালে এসে নির্বাচনী সভা অনুষ্ঠিত হয়।

পৌর বিএনপির সিনিয়র সহ-সভাপতি মতিউর রহমান মতিনের সঞ্চালনায় বক্তব্য রাখেন, পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মাহবুবুল আলম (তুপুল)।

এ সময় উপস্থিত ছিলেন, সাবেক কাউন্সিলর মোঃ ফজলুল করিম (রাবু), মোঃ মেহেদী হাসান (সুফল), পৌর জাসাসের সহ-সভাপতি মোঃ রহিদুর রহমান মিলন, উপজেলা সাইবার দলের সভাপতি জুলফিকার আলম রুনু, সহ-সভাপতি সহ-সভাপতি আক্তারুজ্জামান, পৌর সাইবার দলের সভাপতি সামিউল ইসলাম সনি, সিনিয়র সহ-সভাপতি সোহেল সরকার, সাধারণ সম্পাদক মনিরুল হাসান (সৌরভ), বিএনপি নেতা মোঃ কালাম মিয়া, সহ বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা।

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Tumblr
Telegram

, বিভাগের জনপ্রিয় সংবাদ

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *