
রহিদুর রহমান মিলন, সারিয়াকান্দি (বগুড়া): পবিত্র মাহে রমজান উপলক্ষে বগুড়ার সারিয়াকান্দি উপজেলার চান্দিনা নোয়ারপাড়া গ্রামে ১শ’ অসহায় ও দুস্থ পরিবারের মাঝে ইফতার ও সেহরির খাদ্যসামগ্রী বিতরণ করেছেন বিশিষ্ট ব্যবসায়ী ও জেলা যুবদলের সহ-সভাপতি আলী রেজা রুনু।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সাধারণ সম্পাদক মোঃ আনোয়ারুল ইসলাম,সারিয়াকান্দি সদর ইউনিয়নের সাবেক ইউপি সদস্য আশরাফ আলী, সদর ইউনিয়নের ছাত্রদলের আহবায়ক পাভেল মাহমুদ, সদস্য রুমান প্রমুখ।
সম্প্রতি এলাকায় প্রায় শতাধিক নিম্নআয়ের পরিবারের হাতে রমজানের প্রয়োজনীয় খাদ্যসামগ্রী তুলে দেওয়া হয়। বিতরণকৃত সামগ্রীর মধ্যে ছিল ২০কেজি চাল, ৩কেজি ডাল,২লিটার তেল,৫ কেজি আটা, ৩কেজি ছোলাসহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্যাদি।
রমজান মাস আত্মশুদ্ধি ও সহমর্মিতার শিক্ষা দেয়। সমাজের বিত্তবানদের উচিত অসহায় মানুষের পাশে দাঁড়ানো। সেই দায়বদ্ধতা বিশিষ্ট ব্যবসায়ী ও জেলা যুবদলের সহ-সভাপতি আলী রেজা রুনু প্রতি বছর রমজান মাসে খাদ্যসামগ্রী বিতরণ কার্যক্রম পরিচালনা করে আসছে।
স্থানীয় উপকারভোগীরা জানান, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির কারণে নিত্যপ্রয়োজনীয় পণ্য ক্রয় করা তাদের জন্য কঠিন হয়ে পড়েছে। এ ধরনের সহায়তা তাদের রমজানে কিছুটা স্বস্তি এনে দিয়েছে।
ভবিষ্যতেও মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে এবং সমাজের সুবিধাবঞ্চিত মানুষের কল্যাণে কাজ করা হবে।











