
রহিদুর রহমান মিলন, সারিয়াকান্দি (বগুড়া): বগুড়ার সারিয়াকান্দি উপজেলার কুতুবপুর ইউনিয়নের বড়ইকান্দি বাজারে ধানের শীষের সমর্থনে এক বিশাল মিছিল ও শোডাউন অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার বিকাল ৪টায় উপজেলা বিএনপির সাবেক সভাপতি, কাজী এরফানুর রহমান (রেন্টুর) নির্দেশনায় বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক আব্দুল ওয়াদুদ দুলালের নেতৃত্বে এই মিছিলে কয়েকশ’ নেতাকর্মী ও সাধারণ মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।
মিছিলটি বড়াইকান্দি বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এ সময় নেতাকর্মীদের কণ্ঠে ‘ধানের শীষের প্রার্থী আলহাজ্ব কাজী রফিকুল ইসলামকে বিজয় করার লক্ষ্যে বা ‘সমর্থনে বিভিন্ন স্লোগান শোনা যায়। মিছিলটি এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে। সাধারণ মানুষের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো।
মিছিল শেষে সংক্ষিপ্ত এক পথসভায় বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক আব্দুল ওয়াদুদ দুলাল বলেন, আমরা আলহাজ্ব কাজী রফিকুল ইসলামকে বিজয় করার জন্য ধানের শীষে ভোট চেয়ে কাজ করে যাচ্ছি।
“দেশের গণতন্ত্র রক্ষা এবং সাধারণ মানুষের অধিকার ফিরিয়ে দিতে ধানের শীষের বিজয়ের কোনো বিকল্প নেই। কুতুবপুর ইউনিয়নের মানুষ আজ ঐক্যবদ্ধ। আমরা শান্তি ও উন্নয়নের রাজনীতিতে বিশ্বাসী, আর সেই লক্ষ্যেই আমরা সাধারণ মানুষকে সাথে নিয়ে এগিয়ে যাচ্ছি।”
স্থানীয়রা জানান, আব্দুল ওয়াদুদ দুলালের এই সক্রিয় অংশগ্রহণ এবং বিশাল এই মিছিলের ফলে এলাকায় ধানের শীষের সাংগঠনিক শক্তি আরও বৃদ্ধি পেয়েছে। মিছিলে স্থানীয় বিএনপি ও এর অঙ্গ-সংগঠনের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।











