মঙ্গলবার, ১১ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ,২৪শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

সিংড়ায় পলকের বিরুদ্ধে আরেকটি মামলা

তথ্য ও যোগাযোগপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহ্‌মেদ পলক (ফাইল ছবি)

আশরাফুল ইসলাম আসিফ, চলনবিল: সাবেক ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী ও নাটোর জেলা আওয়ামী লীগের সহসভাপতি জুনাইদ আহমেদ পলকের বিরুদ্ধে নাটোরের সিংড়া থানায় আরও একটি মামলা হয়েছে।

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীর্ষের প্রচারণায় বিএনপি নেতাদের ওপর হামলা-মারধর-মোটরসাইকেল ভাঙচুরের অভিযোগে বুধবার দিবাগত রাতে মামলাটি করেন তাজপুর ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক হাবিবুর রহমান হাবিব।

মামলায় জেলা আওয়ামী লীগের যুব ও ক্রীড়াবিষয়ক সম্পাদক ও তাজপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মিনহাজ উদ্দিনসহ ১৪ জন আওয়ামী লীগের নেতাকর্মীকে আসামি করা হয়েছে।

মামলা সূত্রে জানা যায়, ২০১৮ সালের ৯ ডিসেম্বর একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীর্ষের প্রচারণায় রাখালগাছা বাজারে বিএনপির নেতাকর্মীদের ওপর অতর্কিত হামলা-মারধর-মোটরসাইকেল ভাঙচুর ও টাকা-পয়সা ছিনিয়ে নেওয়ার অভিযোগ করা হয়েছে।

মামলার বিষয়টি নিশ্চিত করে সিংড়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম বলেন, ২০১৮ সালের জাতীয় সংসদ নির্বাচনের আগে বিএনপি নেতাকর্মীদের ওপর হামলার ঘটনায় হাবিবুর রহমান হাবিব বাদী হয়ে সাবেক প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলকসহ ১৪ জনকে আসামি করে মামলা করেছেন। এখন পর্যন্ত সাবেক প্রতিমন্ত্রী পলকের বিরুদ্ধে থানায় তিনটি মামলা হয়েছে। মামলার ব্যাপারে তদন্ত করে পরবর্তীতে ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি।

এর আগে গত সোমবার (২ সেপ্টেম্বর) দিবাগত রাতে সাবেক প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলকের বিরুদ্ধে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষ প্রতীকের এজেন্টকে মারধর ও বিএনপির পদযাত্রায় হামলার অভিযোগে সিংড়া থানায় আরও দুটি পৃথক মামলা হয়।

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Tumblr
Telegram

, , বিভাগের জনপ্রিয় সংবাদ

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *