বৃহস্পতিবার, ৫ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ,১৯শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

সিংড়ায় বিএনপির বিক্ষোভ মিছিল

মো. মনজুরুল ইসলাম, নাটোর : কেন্দ্রীয় কর্মসূচিতে আসার সময় নাটোর জেলা বিএনপির ভারপ্রাপ্ত আহবায়ক শহিদুল ইসলাম বাচ্চুকে হত্যার উদ্দেশ্য আওয়ামী লীগের ‘কাপুরুষিত নগ্ন হামলার’ প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

শনিবার বিকেলে সিংড়া বাসস্ট্যান্ড এলাকা থেকে জাতীয়তাবাদী দল বিএনপি সিংড়া উপজেলা ও পৌর শাখার আয়োজনে এই বিক্ষোভ মিছিলটি বের হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় বাসস্ট্যান্ডে এসে শেষ হয়। পরে সেখানে এক সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।

এ সময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির যুগ্নআহবায়ক ও সিংড়া উপজেলা বিএনপির সদস্য সচিব দাউদার মাহমুদ , সিংড়া পৌর বিএনপির সদস্য সচিব তাইজুল ইসলাম, সিংড়া উপজেলা যুবদলের আহবায়ক হাবিবুর রহমান হাবিব, সিংড়া সিংড়া উপজেলা মৎস্যজীবি দলের সাধারণ সম্পাদক বাবুল হোসেন বাবু, সিংড়া উপজেলা বিএনপির সাবেক সহসভাপতি লইমুদ্দিন মিন্টু, পৌর যুবদলের আববায়ক নাজমুল হক সহ দলীয় নেতাকর্মিরা উপস্থিত ছিলেন।

এসময় সময় বক্তারা বলেন, এই ফ্যাসিস্ট অবৈধ সরকার সন্ত্রাসী বাহিনী দিয়ে ক্ষমতায় টিকে থাকতে চায়। এ জন্য তারা বিএনপির সিনিয়র নেতাকর্মিদের ওপর বর্বর হামলা চালাচ্ছে। যারা নাটোর জেলা বিএনপির ভারপ্রাপ্ত আহবায়ক শহিদুল ইসলাম বাচ্চুকে হত্যার উদ্দেশ্য হামলা চালিয়েছে তাদের দূষ্টান্তমূলক শাস্তির দাবি জানান নেতাকর্মিরা।

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Tumblr
Telegram

, , বিভাগের জনপ্রিয় সংবাদ

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

যায়যায়কাল এর সর্বশেষ সংবাদ