শনিবার, ৭ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ,২১শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

এর সর্বশেষ সংবাদ

সিএমপির একজন কনস্টেবল ছাড়া সবাই যোগদান করেছেন

কেফায়েতুল্লাহ কায়সার, চট্টগ্রাম ব্যুরো: ১৫ আগস্ট নির্ধারিত সময়ের মধ্যে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের ১৭টি থানায় কর্মরত ৬১৬৯ জনের মধ্যে ৬১৬৮ জন পুলিশ কর্মস্থলে যোগদান করেছেন।

তবে একজন কনস্টেবল অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি থাকায় এখনো অনুপস্থিত রয়েছেন বলে বিষয়টি নিশ্চিত করেছেন সিএমপির এডিসি (পিআর) তারেক আজিজ।

উল্লেখ্য, শিক্ষার্থীদের কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে দেশব্যাপী পুলিশের সঙ্গে আন্দোলনকারীদের সংঘর্ষে ৪২ পুলিশ সদস্যের মৃত্যু ও হতাহতের ঘটনার পর বেশকিছু দাবিতে গত ৬ আগস্ট থেকে কর্মবিরতির ঘোষণা দেয় বাংলাদেশ পুলিশের সদস্যরা।

এরপর টানা ৬দিন কোন পুলিশ সদস্য দাবী-দাওয়া মানা না হলে কর্মস্থলে ফিরবেন না বলে জানান।

১১ আগস্ট স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে আন্দোলনরত পুলিশ সদস্যদের সঙ্গে ও পুলিশের উর্ধ্বতন অফিসারদের সাথে বৈঠক করেন স্বরাষ্ট্র উপদেষ্টা ব্রিগেডিয়ার (অব.) সাখাওয়াত হোসেন।

এ সময় উপদেষ্টা ১৫ আগস্টের মধ্যে সকল পুলিশ সদস্যকে নিজ নিজ থানায় যোগদানের আহবান জানান। উপদেষ্টার আহবানে সাড়া দিয়ে ১২ আগস্ট থেকে কর্মস্থলে যোগ দিতে থাকেন পুলিশ সদস্যরা।

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Tumblr
Telegram

বিভাগের জনপ্রিয় সংবাদ

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

যায়যায়কাল এর সর্বশেষ সংবাদ