শনিবার, ২২শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ,৭ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

সিরাজগঞ্জে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগ নেতার উদ্যোগে ইফতার বিতরণ

সিরাজগঞ্জ প্রতিনিধি: পবিত্র রমজান মাস উপলক্ষে সিরাজগঞ্জে অসহায় ও পথচারী রোজাদারদের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে। নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের নেতা জীবন শেখের উদ্যোগে এ কর্মসূচি আয়োজন করা হয়।

জানা যায়, জেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে পথচারী, শ্রমজীবী ও রোজাদার মানুষের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয়। এ সময় তাঁর সঙ্গে স্থানীয় কয়েকজন কর্মীও উপস্থিত ছিলেন।
জীবন শেখ সিরাজগঞ্জ সরকারি কলেজ শাখা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক এবং সিরাজগঞ্জ জেলা ছাত্রলীগের সাবেক সদস্য ও সাবেক সহসম্পাদক।

জীবন শেখ বলেন, পবিত্র রমজান মাসে অসহায় ও কর্মজীবী মানুষের পাশে দাঁড়ানোর লক্ষ্যেই এ ইফতার বিতরণ কর্মসূচি গ্রহণ করা হয়েছে। ভবিষ্যতেও এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে বলে তিনি জানান।

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Tumblr
Telegram

, বিভাগের জনপ্রিয় সংবাদ

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *