
মো: রমিজ আলী, সীতাকুণ্ড (চট্টগ্রাম): চট্টগ্রামের সীতাকুণ্ডে বাংলাদেশ খেলাফত মজলিস সীতাকুণ্ড থানা শাখার যুগ্ন সাধারণ সম্পাদক মাওলানা জালাল উদ্দীনের অকাল মৃত্যুতে সীতাকুণ্ড থানা খেলাফত মজলিসের উদ্যোগে আত্মার মাগফিরাত কামনায় মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
রোববার সন্ধ্যা ৭টায় উপজেলার কুমিরা ইউনিয়নের দক্ষিণ হিঙ্গরী পাড়া, বায়তুল হাসান জামে মসজিদ প্রাঙ্গনে এই দোয়া ও স্মরণসভা অনুষ্ঠিত হয়।
উক্ত আলোচনা সভায় মাওলানা তৌহিদুল ইসলাম এর সঞ্চালনায় প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম উত্তর জেলা খেলাফত মজলিসের সভাপতি মাওলানা জাফরুল্লাহ নিজামী।
সভায় আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ খেলাফত মজলিস চট্টগ্রাম মহানগর সাধারণ সম্পাদক মাওলানা রিদওয়ানুল ওয়াহিদ, বাংলাদেশ খেলাফত যুব মজলিস চট্টগ্রাম মহানগর প্রশিক্ষণ সম্পাদক মাওলানা আনাস বিন আব্বাস।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মসজিদের সভাপতি মাওলানা মাহমুদুল হক, সেক্রেটারি জানে আলম বাবুল, মসজিদের খতীব মাওলানা জসিম উদ্দিন, বাংলাদেশ জামাতে ইসলামি কুমিরা ইউনিয়নের আমির মাওলানা ইদরীস হক্কানি, বাংলাদেশ জাতীয়তাবাদি যুব দলের মুহাম্মদ হেলাল।
অনুষ্ঠানের দোয়া পরিচালনা করেন, ইসলামিয়া আরবিয়া মাদরাসার পরিচালক, মাওলানা আলমগীর সাহেব, মাওলানা মুফতি সিরাজুল ইসলাম মনির, মাওলানা মুফতি ইকরাম হোসেন খান, মাওলানা জহিরুল ইসলাম ফরাজী, মাওলানা বেলাল, এবং মাদ্রাসার শিক্ষক, শিক্ষিকা ও অভিভাবকবৃন্দ।
আলোচনায় মাওলানা জালাল উদ্দীন এর আত্মার মাগফিরাত কামনা করে সকলের কাছে দোয়া প্রার্থনা করেন।
তিনি স্মৃতিচারণ করতে গিয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন এবং বলেন, “আল্লাহ যেন আমার ভাই মোহাম্মদ আলী রেজা রিপনকে জান্নাতুল ফেরদাউসের উচ্চ মর্যাদা দান করেন।”











