বৃহস্পতিবার, ২২শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ,৫ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে নিরলস চেষ্টা চালাচ্ছেন রিটার্নিং কর্মকর্তা আফরোজা আখতার

আব্দুর রহমান, সাতক্ষীরা: আগামী ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট-২০২৬ সাতক্ষীরার চারটি আসনে অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন নিশ্চিত করতে জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তা আফরোজা আখতার নিরলস প্রচেষ্টা চালাচ্ছেন।

তিনি জেলার সব উপজেলার ভোটগ্রহণ কর্মকর্তাদের হাতে-কলমে প্রশিক্ষণ প্রদান করছেন। প্রশিক্ষণে ভোটার শনাক্তকরণ, ব্যালট পেপার ও ব্যালট বাক্স ব্যবস্থাপনা, ভোট গণনা, দ্রুত ফলাফল প্রেরণ প্রক্রিয়া এবং নির্বাচনকালীন আচরণবিধি বিষয়ে নির্দেশনা দেওয়া হচ্ছে। পাশাপাশি ভোটকেন্দ্রের নিরাপত্তা ও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশকে কঠোর অবস্থানে থাকার নির্দেশ দেওয়া হয়েছে।

জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা আফরোজা আখতার বলেন, “নির্বাচন কমিশনের নির্দেশনানুযায়ী একটি গ্রহণযোগ্য নির্বাচন উপহার দিতে আমরা বদ্ধপরিকর। ভোট গ্রহণে অংশগ্রহণকারীদের দায়িত্ব পালনে কোনো অবহেলা বা পক্ষপাত বরদাশত করা হবে না। ভোটাররা যেন নির্ভয়ে ভোট দিতে পারেন, সেই পরিবেশ নিশ্চিত করা হবে।”

জেলায় মোট ভোটার সংখ্যা ১৮ লাখ ৩২ হাজার ৭৭৫। এর মধ্যে পুরুষ ৯ লাখ ১৭ হাজার ৮৪৮, মহিলা ৯ লাখ ১৪ হাজার ৯১৪ এবং তৃতীয় লিঙ্গের ভোটার ১৩ জন। প্রথমবারের মতো জেলার চারটি সংসদীয় আসনে ১৮ হাজার ৭৭০ ভোটার পোস্টাল ব্যালটে ভোট দেবেন। এর মধ্যে প্রবাসী ভোটার ৫ হাজার ৬৮৬ এবং সরকারি-বেসরকারি কর্মকর্তা, কর্মচারী ও কারাগারে থাকা ভোটার ১৩ হাজার ৮৪ জন।

জেলায় মোট ৬০৯টি ভোটকেন্দ্রের স্থায়ী ও অস্থায়ী কক্ষে ভোটগ্রহণ হবে। এর মধ্যে ১৭৯টি কেন্দ্রকে ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে। সকল কেন্দ্র সিসি ক্যামেরার আওতায় থাকবে।

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Tumblr
Telegram

, বিভাগের জনপ্রিয় সংবাদ

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

যায়যায়কাল এর সর্বশেষ সংবাদ