
আলমগীর হোসেন হিরু, চাটখিল ও সোনাইমুড়ী প্রতিনিধি: সোনাইমুড়ী থানা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে এক কেজি গাঁজা সহ একজনকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃত ইউসুফ হোসেন প্রকাশ রিপন (৩০) ঐ ইউনিয়নের রাজিবপুর বলি মিয়ার নতুন বাড়ির শাহ আলমের ছেলে।
বিষয়টি নিশ্চিত করে সোনাইমুড়ী থানার অফিসার ইনচার্জ মোঃ জিয়াউল হক জানান, শনিবার দুপুরে পুলিশের নিয়মিত অভিযানের টের পেয়ে রিপন পালিয়ে চাওয়ার চেষ্টা করলে পুলিশ তাকে উপজেলার বারগাঁও ইউনিয়নের ভোরের বাজার সড়কস্থ লিটনের চায়ের দোকান আটক করে। পরে তার হাতে থাকা বাজারের ব্যাগ তল্লাশি করে গাঁজা পাওয়া যায়। এতে স্থানীয়দের উপস্থিতিতে তাকে গাঁজাসহ আটক করে পুলিশ থানায় নিয়ে আসে। এব্যাপারে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে তাকে শনিবার বিকেলে রিপনকে আদালতে প্রেরন করা হয়েছে।











