
আলমগীর হোসেন হিরু, চাটখিল (নোয়াখালী): সোনাইমুড়ী থানা পুলিশ বিশেষ অভিযান চালিয়ে গত শনিবার বিকেলে সোনাইমুড়ী পৌরসভার বাইপাস এলাকা থেকে যাত্রীবেশে থাকা এক নারী মাদক কারবারিকে ১৪ কেজি গাঁজাসহ গ্রেফতার করেছে।
গ্রেফতারকৃত নারী কুমিল্লার দক্ষিণ থানার পুরান চৌয়ারার মেহেদী হাসান এর স্ত্রী সুবর্ণা আক্তার (২০)।
থানায় সূত্রে জানা যায়, একটি কালো রঙের লাগেজে ৪টি পলিথিনের প্যাকেটে মোড়ানো অবস্থায় ২ কেজি করে ৮ কেজি এবং অপর একটি লাল রঙের লাগেজে ৩টি পলিথিনের প্যাকেটে মোড়ানো অবস্থায় ২ কেজি করে ৬ কেজি, মোট ১৪ কেজি গাঁজা উদ্ধার করা হয়।
সোনাইমুড়ী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোর্শেদ আলম জানান, গ্রেফতারকৃত নারীকে রোববার দুপুরে আদালতে প্রেরণ করা হয়েছে।











