
তানভীর হাসান তৌফিক, আশুগঞ্জ (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি: ৬ নভেম্বর রোজ রবিবার আশুগঞ্জের সোহাগপুর উত্তর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের আন্তঃক্রীড়া,সাংকৃস্তিক প্রতিযোগিতার ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে মোঃ জাকির হোসেন বাদলকে অত্র বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি হিসাবে নির্বাচিত করা হয়।
মাহবুব মিয়ার সভাপতিত্বে ও সজিবুর রহমানের উপস্থাপনায় প্রধান উদ্বোধক হিসাবে উপস্থিত ছিলেন আশুগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান হানিফ মুন্সি, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বেসরকারি শিক্ষক কল্যাণ ট্রাস্ট এর সদস্য সচিব শাহজাহান আলম সাজু, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার শাহিনা আক্তার।
এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মো. শাহজাহান মিয়া , গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সাবেক উপসচিব , উপস্থিত ছিলেন অত্র বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা হাজী দিলওয়ার আলী মন্ডলের সুযোগ্য দুই নাতনী লেঃ কর্নেল (অবঃ) ডা. কানিজ ফাতেমা , ড. কানিজ আকলিমা সুলতানা, উপস্থিত ছিলেন লে. কর্নেল (অবঃ) জনাব মো. মানিকুর রহমান , সাবেক অধ্যক্ষ প্রফেসর মো. আলমগীর , নবীনগর সরকারি কলেজ , সাবেক উপজেলা চেয়ারম্যান হাজী মো. আনিছুর রহমান , ডা. মো. সোহরাব মিয়া , প্রাথমিক বিদ্যালয় শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক রুবি জাহান খন্দকার , মো. শফিউল আলম দুলাল , কুমিল্লা অঞ্চলের রিজিওনাল হেড , ইউ সি বি ব্যাংকের মো. আক্তার হোসেন , সরকারি হাজী আব্দুল জলিল উচ্চ বিদ্যালয়ের সম্মানিত প্রধান শিক্ষক হুমায়ুন কবির , সোহাগপুর আছিয়া সাফিউদ্দিন মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক এইচএম ফারুকুজ্জামান প্রমুখ উপস্থিত ছিলেন।
জাকির হোসেন বাদল বলেন, শিক্ষার মান ও বিদ্যালয়ের অবকাঠামো মান উন্নয়নের জন্য আমি সবসময় কাজ করে যাব তিনি সকলের দোয়া ও সহযোগীতা কামনা করেন।











