শুক্রবার, ১৪ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ,২৭শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

এর সর্বশেষ সংবাদ

স্মরণকালের সবচেয়ে বড় সম্মেলন করবে ব্রাহ্মণবাড়িয়া জেলা আ’লীগ : মোকতাদির চৌধুরী এমপি

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামী লীগের সভাপতি ও সম্মেলন প্রস্তুতি কমিটির চেয়ারম্যান যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরী এমপি বলেছেন, ব্রাহ্মণবাড়িয়া আওয়ামী লীগ সকল বিবচনায় ঐক্যবদ্ধ। স্মরণকালের সবচেয়ে বড় সম্মেলন করবে ব্রাহ্মণবাড়িয়ায় জেলা আওয়ামী লীগ। এই ঐক্যদ্ধ আওয়ামী লীগের সম্মেলন হবে উদাহরণ সৃষ্টি করা। হাজার হাজার নেতাকর্মীর আগমনে ব্রাহ্মণবাড়িয়া মিছিল আর আনন্দের নগরীতে পরিণত হবে। তিনি সর্বস্তরের নেতাকর্মীকে শান্তি-শৃঙ্খলার সাথে সম্মেলন সফল করার আহ্বান জানান।

বুধবার (৯ নভেম্বর) বিকালে জেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনের বিভিন্ন উপকমিটির প্রধানদের সাথে সম্মেলনের প্রস্তুতি নিয়ে পরামর্শ সভায় তিনি এ কথা বলেন।

শহরের হালদার পাড়াস্থ জেলা আওয়ামী লীগ কার্যালয়ে এ সভায় জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সম্মেলন প্রস্তুতি কমিটির সদস্য সচিব আল মামুন সরকারের সঞ্চালনায় অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন শৃঙ্খলা উপকমিটির আহ্বায়ক তাজ মো.ইয়াছিন, সদস্য সচিব এড.শাহানুর ইসলাম, সাংস্কৃতিক উপকমিটির আহ্বায়ক হেলাল উদ্দিন, সদস্য সচিব এড.শিবশংকর দাস, প্রচার উপকমিটির আহ্বায়ক মুজিবুর রহমান বাবুল, মঞ্চ ব্যবস্থাপনা উপকমিটির আহ্বায়ক মাহাবুবুল বারী চৌধুরী মন্টু, সদস্য সচিব শেখ মো.মহসিন, স্বেছাসেবক উপকমিটির আহ্বায়ক গোলাম মহিউদ্দিন খান খোকন, সদস্য সচিব রফিকুল ইসলাম, অভ্যর্থনা উপকমিটির সদস্য সচিব মঈনউদ্দিন মঈন, আপ্যায়ন উপকমিটির আহ্বায়ক এড.মাহবুবুল আলম খোকন, সদস্য সচিব এড.তাসলিমা সুলতানা খানম নিশাত, অর্থ উপকমিটির সদস্য সচিব মহসিন মিয়া, দপ্তর উপকমিটির সদস্য সচিব তানজিল আহমেদ।

১১ নভেম্বর জেলা আওয়ামী লীগের কার্যকরী কমিটির সর্বশেষ সভা

আগামী ১১ নভেম্বর শুক্রবার সকাল ১১টায় ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামী লীগের কার্যকরী কমিটির সর্বশেষ সভা অনুষ্ঠিত হবে। শহরের হালদার পাড়াস্থ জেলা আওয়ামী লীগ কার্যালয়ে এ সভায় সভাপতিত্ব করবেন ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামী লীগের সভাপতি ও সম্মেলন প্রস্তুতি কমিটির চেয়ারম্যান যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরী এমপি।

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Tumblr
Telegram

বিভাগের জনপ্রিয় সংবাদ

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

যায়যায়কাল এর সর্বশেষ সংবাদ