
লক্ষ্মীপুর প্রতিনিধি : লক্ষ্মীপুর সদর উপজেলার বাঙ্গাখাঁ ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মিজানুর রহমান ভূঁইয়া তার নির্বাচনী ইশতেহার ঘোষণা করেছেন। ইশতিহারে দুর্নীতি প্রতিরোধ, স্বাস্থ্য ও চিকিৎসা, শিক্ষা ও সংস্কৃতি, মাদকমুক্ত সমাজ, ধর্ম ও নৈতিকতা, খেলাধুলা ও শরীর চর্চা, যোগাযোগ ব্যবস্থা উন্নয়ন সহ ইউনিয়নের সমস্যা সম্ভাবনা নিয়ে বিভিন্ন বিষয়ে গুরুত্ব পায়। শনিবার (২১এপ্রিল) সন্ধ্যায় নিজ নির্বাচনী এলাকা আমানল্লাহপুর মাদরাসায় ৩৩টি বিষয়ে ইশতিহার ঘোষণা করেন তিনি। মিজান ভূঁইয়া চশমা প্রতীক নিয়ে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন।
মিজান ভুঁইয়া বলেন, দুর্নীতিমুক্ত জনবান্ধব ইউনিয়ন গঠন, স্বাস্থ্য ও চিকিৎসা সেবায় ভূমিকা রাখা হবে। মাদকের অভিশাপ থেকে তরুণ যুব সমাজকে রক্ষা করার জন্য মাদকের বিরুদ্ধে জিরো ট্রলারন্স গ্রহণ করা হবে। ইউনিয়নের প্রত্যেকটা শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার মান উন্নয়নে সর্বদা ব্যবস্থা গ্রহণ করা হবে। গরিব দরিদ্র শিক্ষার্থীদের জন্য শিক্ষাবৃত্তি চালুর পাশাপাশি শিক্ষার্থীদের জন্য বিশেষ প্ল্যাণ তৈরি করা হবে।
এছাড়া তিনি বলেন ইউনিয়নের সকল রাস্তা প্রশস্ত ও পাকা করা হবে। ব্রিজ ও কালভার্ট প্রয়োজনে আলোকে আরো সংস্কার করা হবে এবং ইউনিয়নের বিভিন্ন গুরুত্বপূর্ণ রাস্তায় সৌর বিদ্যুতের মাধ্যমে স্ট্রিট লাইটের ব্যবস্থা করা হবে।
ইশতিহার ঘোষণাকালীন সময় উপস্থিত ছিলেন, লক্ষ্মীপুর আইডিয়াল আলিম মাদ্রাসার চেয়ারম্যান সহকারি অধ্যাপক মাওলানা জসিম উদ্দিন, মিজান ভূঁইয়ার পিতা আবু হানিফ ভুঁইয়া, ছোট ভাই ফজলুর রহমান মামুন ভুঁইয়া, জেলা কৃষকলীলগের সভাপতি সিএম আব্দুল্লাহ, পৌর কৃষকলীগ আহবায়ক আরিফ হোসেন সহ বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।
ইশতিয়ার ঘোষণার পর তিনি সকলের কাছে চশমা প্রতিকের ভোট চেয়েছেন। এবং নির্বাচনের দিন সুষ্ঠু সুন্দর পরিবেশে ভোট গ্রহণ প্রশাসনের সহযোগিতা কামনা করেন। এর আগে তিনি ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডে নেতাকর্মীদের সাথে নিয়ে গণসংযোগ করেন।











