
খাঁন মোঃ আঃ মজিদ, দিনাজপুর: ওসমান হাদিকে হত্যার প্রতিবাদে ও বিচারের দাবিতে দিনাজপুরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১৯ ডিসেম্বর) দুপুরে দিনাজপুর সদর হাসপাতাল মোড়ে জুলাই যোদ্ধাদের ব্যানারে বিক্ষোভ মিছিল ও সমাবেশ হয়।
এসময় বিক্ষোভকারীরা দিনাজপুর সদর হাসপাতাল মোড়ে অবস্থান নিয়ে ওসমান হাদির হত্যার বিচারের দাবিতে বিভিন্ন স্লোগান দেয়।
বিক্ষোভ সমাবেশে জুলাই যোদ্ধা দিনাজপুর জেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ন সাধারণ সম্পাদক মো. শাহিন বলেন, ভারতীয় আধিপত্যবাদ বিরোধী আন্দোলনের একজন সাহসী কণ্ঠস্বর শরীফ ওসমান হাদিকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে।
ওসমান হাদির জানাজা সম্পন্নের আগেই খুনিদের গ্রেপ্তার করাসহ দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে।
এসময় জুলাই যোদ্ধাদের মধ্যে উপস্থিত ছিলেন ওয়ারিওর্স ওফ জুলাই দিনাজপুর জেলা শাখার আহ্বায়ক ফরহাদ হোসাইন, মুখ্য সংগঠক আশরাফুল ইসলাম, সংগঠক আসাদুজ্জামান নূর মিথুন, মুখপাত্র আজমিরা খাতুন মিষ্টি, আরিফ রেজা, আরিফ মুন, হযরত আলী অনিকসহ আরো অনেকে।











