শুক্রবার, ২৩শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ,৬ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

হালিশহর ক্যান্টনমেন্ট কলেজে বৃক্ষরোপণ অনুষ্ঠিত

কেফায়েতুল্লাহ কায়সার, চট্টগ্রাম : হালিশহর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজের শিক্ষার্থীদের নিয়ে অনুষ্ঠিত হয়েছে বৃক্ষরোপণ ও বৃক্ষ পরিচর্যা অভিযান।

প্রতিষ্ঠানটির অধ্যক্ষ লে. কর্নেল মো. গোলাম মোর্শেদ’র তত্ত্বাবধানে ও বিএনসিসি, স্কাউট, গার্ল গাইডস এবং রেড ক্রিসেন্ট এর সহযোগিতায় শিক্ষার্থীদের অংশগ্রহণে শনিবার সকালে এ কার্যক্রম অনুষ্ঠিত হয়।

গানার্স ট্রেনিং এরিয়ার পশ্চিমে সাগর পাড়ে এবার ১০০টি ঝাউগাছ, ৪০টি খেজুর গাছ, ৩০টি কাঠবাদাম গাছ, ৩০টি নিম গাছ ও ২০টি তাল গাছ লাগানো হয়েছে। এছাড়াও বিগত বছরে লাগানো গাছের পরিচর্যাও করেন শিক্ষার্থীরা।

এ সময় উপস্থিত ছিলেন লে. কর্নেল মো. সাইদুর রহমান, এসবিপি, এসআই, ট্রেনিং রেজিমেন্ট, আর্টিলারি সেন্টার ও স্কুল এবং শিক্ষক- শিক্ষিকাবৃন্দ।

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Tumblr
Telegram

, বিভাগের জনপ্রিয় সংবাদ

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

যায়যায়কাল এর সর্বশেষ সংবাদ