
কৌশিক চৌধুরী, হিলি : অর্থনৈতিক শুমারিতে সঠিক তথ্য দিন স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে অংশ নিন- এই প্রতিপাদ্যকে সামনে রেখে দিনাজপুরের হিলিতে অর্থনৈতিক শুমারি প্রকল্পের লিস্টিং কার্যক্রমের তালিকাকারীদের নিয়ে ৩ দিনের প্রশিক্ষণ কর্মশালা শুরু হয়েছে।
হাকিমপুর উপজেলার সহযোগিতায় শুক্রবার সকাল ১১ টায় বাংলাহিলি সরকারি বালিকা উচ্চ বিদ্যালেয় কক্ষে এ প্রশিক্ষণ কার্যক্রম শুরু হয়।
হাকিমপুর উপজেলা নির্বাহী অফিসার অমিত রায়ের সভাপত্বি অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান কামাল হোসেন রাজ। আরো উপস্থিত ছিলেন, হাকিমপুর উপজেলা ভাইস চেয়ারম্যান শাহিনুর ইসলাম শাহিন, পরিসংখ্যান কর্মকর্তা আনিছুর রহমানসহ অনেকে।
হাকিমপুর উপজেলা ৩টি ইউনিয়ন ১ টি পৌরসভায় অর্থনৈতিক শুমারি শীর্ষক প্রকল্পের লিস্টিং কার্যক্রমের ৪৭ জনকে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে।
আলোচনা শেষে প্রশিক্ষণ কমর্শনা অনুষ্ঠানের উদ্বোধন করেন উপজেলা চেয়ারম্যান কামাল হোসেন রাজ।










