
কৌশিক চৌধুরী, হিলি: দিনাজপুরের হিলিতে কাস্টমস সিএন্ডএফ এজেন্টস অ্যাসোসিয়েশনের সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ সোমবার বেলা ১১ টায় হিলিতে কাস্টমস সিএন্ডএফ এজেন্টস অ্যাসোসিয়েশনের নিজেস্ব কার্যালয়ে ভারপ্রাপ্ত সভাপতি মুশফিকুর রহমানের সভাপতিত্বে সাধারণ সভা অনুষ্ঠিত হয়। এই সময় সকল সদস্যদের উপস্থিতে পূর্বের কমিটি বাতিল করে নতুন কমিটির আহবান জানান ।
পরে সকল সদস্যদের অলোচনা ও মতা মতে কাস্টমস সিএন্ডএফ এজেন্টস অ্যাসোসিয়েশনের নতুন কমিটিতে ফেরদৌস রহমান কে সভাপতি ও শাহিন মন্ডলকে সাধারণ সম্পাদক নির্বাচিত করে করে ১৭ সদস্যের কমিটি ঘোষণা দেওয়া হয়।
এ সময় উপস্থিত ছিলেন, হাকিমপুর উপজেলা চেয়ারম্যান কামাল হোসেন রাজ, উপজেলা বিএনপির সাধারণর সম্পাদক সাখাওয়াত হোসেন শিল্পী, পৌর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি ফরিদ খান, সাবেক উপজেলা চেয়ারম্যান আকরাম মন্ডলসহ অ্যাসোসিয়েশনের সকল সদস্যরা।











