শনিবার, ৭ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ,২১শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

হিলি দিয়ে আমদানি-রপ্তানি শুরু

খাঁন মো. আ. মজিদ, দিনাজপুর : দুই দিন পর দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে ভারত-বাংলাদেশের মধ্যে পণ্য আমদানি-রপ্তানি বাণিজ্য কার্যক্রম শুরু হয়েছে।

ভারতের স্বাধীনতা দিবস ও বাংলাদেশে সাপ্তাহিক ছুটির কারণে এ সময় বাণিজ্য কার্যক্রম বন্ধ ছিল। তবে হিলি ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে পাসপোর্টধারী যাত্রী পারাপার স্বাভাবিক ছিল।

শনিবার দুপুর ১২টা থেকেই এই বন্দর দিয়ে দুই দেশের মধ্যে পণ্য আমদানি-রপ্তানি চালু হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন বাংলাহিলি সিএন্ডএফ এজেন্ট এসোশিয়েসনের সাংগঠনিক সম্পাদক রবিউল ইসলাম সুইট।

তিনি জানান, ভারতে স্বাধীনতা দিবস উপলক্ষে গত বৃহস্পতিবার ও শুক্রবার সাপ্তাহিক ছুটি ছিল। তাই হিলি স্থলবন্দর দিয়ে আমদানি-রপ্তানি বন্ধ ছিল। শনিবার থেকে যথারীতি আমদানি রপ্তানি বাণিজ্য শুরু হয়েছে।

এদিকে হিলি ইমিগ্রেশন চেকপোস্ট ওসি শেখ আশরাফুল বলেন, দুই দেশের মধ্যে আমদানি-রপ্তানি বাণিজ্য বন্ধ থাকলেও পাসপোর্টধারী যাত্রী পারাপার স্বাভাবিক ছিল।

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Tumblr
Telegram

, বিভাগের জনপ্রিয় সংবাদ

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

যায়যায়কাল এর সর্বশেষ সংবাদ