মঙ্গলবার, ৩রা চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ,১৭ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

এর সর্বশেষ সংবাদ

হিলি সীমান্তে পতাকা বৈঠক

কৌশিক চৌধুরী, হিলি : সীমান্ত হত্যা, নারী ও শিশু পাচার, মাদক পাচার, চোরাচালান বন্ধে দিনাজপুরের হিলি সীমান্তে বিজিবি বিএসএফ এর ব্যাটালিয়ন অধিনায়ক পর্যায়ে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

বিজিবির আমন্ত্রণে আজ সকাল সাড়ে ১১টায় ভারতের পতিরাম বিএসএফ ব্যাটালিয়ন অধিনায়ক কমল ভাগত শিং সীমান্তের শুন্য রেখায় আসলে জয়পুরহাট-২০ বিজিবি ব্যাটালিয়ন অধিনাক লে. কর্নেল নাহিদ নেওয়াজ তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান। পরে তারা বিজিবির হিলি আইসিপি চেকপোস্ট ক্যাম্পের গোলঘরে বৈঠকে মিলিত হন। বৈঠকে বিএসএফের পক্ষে ৫ সদস্যের প্রতিনিধি দল ও বিজিবির পক্ষে ৫সদস্যের প্রতিনিধি দল অংশগ্রহণ করেন।

দুদেশের সীমান্তরক্ষী বাহিনীর মাঝে সৌহার্দপূর্ণ সম্পর্ক যেন বজায় থাকে সে জন্যই এই বৈঠক বলে জানিয়েছে বিজিবি। সেই সাথে সীমান্ত হত্যা নারী ও শিশু পাচার মাদক চোরাচালান বন্ধসহ সীমান্তের বিষয় নিয়ে আলোচনা হয়। ঘন্টাব্যাপী বৈঠক শেষে বিএসএফের প্রতিনিধি দলটি পুনরায় একই পথ দিয়ে ভারতে ফিরে যান।

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Tumblr
Telegram

বিভাগের জনপ্রিয় সংবাদ

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

যায়যায়কাল এর সর্বশেষ সংবাদ