বৃহস্পতিবার, ১২ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ,২৬শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

হেফাজত আন্দোলনে আহত তরুণের বাড়িতে গেলেন সাবেক ছাত্রনেতা শিপন

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়ায় ২০২১ সালে হেফাজতের ডাকা আন্দোলনে বিএনপি পরিবারের ১৩ জন শহীদ হন। হাজার হাজার নেতাকর্মী আহত হন। গুরুতর আহত নবম শ্রেণির ছাত্র গেলমান বিশ্বরোড এলাকায় বিজিবির আর্মড কার আটকে দেয়।

বিজিবির গুলিতে বিশ্বরোড এলাকায় গেলমানের একটি হাত উড়ে যায়। মাটিতে লুটিয়ে পড়া গেলমান একজন হুজুরের উদ্দেশ্য বলছে, মাকে বলে দিয়েন, আমি দেশের জন্য শহীদ হবো, মা যেনো কষ্ট না পায়’।

এই তরুণের সাথে সোমবার দেখা করেন সাবেক ছাত্রনেতা শিপন। দীর্ঘ চিকিৎসার পর তার উড়ে যাওয়া হাতটি এখনো জোড়া লাগেনি। বিগত ছাত্র আন্দোলনেও তাকে আটকে রাখা যায়নি। একটা হাত পঙ্গু, শিক্ষা জীবন ধবংস তার। তারপর হেফাজতের মামলার খড়গ তো আছেই। গেলমানের পুরো পরিবার দিনের পর দিন পালিয়ে বেড়িয়েছে।

সাবেক ছাত্রনেতা শিপনের প্রশ্ন করেন, তোমার তো এক হাত নাই, কষ্ট হয় না? সবাইকে অবাক করে দিয়ে গেলমান বললো, দেশের জন্য আরেকটা হাত যদিও যেত আফসোস ছিলো না।

ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে গুরুতর আহত দুই ছাত্র গেলমান ও প্রীতমের বাড়িতে তাদেরকে দেখতে যান সাবেক ছাত্রনেতা আহসান উদ্দিন খান শিপন। ব্রাহ্মণবাড়িয়া জেলার সরাইল উপজেলার নোয়াগাওঁ গ্রামের এই দুই বীর যোদ্ধাকে দল ও দেশের পক্ষ থেকে কৃতজ্ঞতা প্রকাশ করা হয়। উন্নত চিকিৎসার জন্য সহযোগিতার আশ্বাস দেওয়া হয়।

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Tumblr
Telegram

, বিভাগের জনপ্রিয় সংবাদ

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

যায়যায়কাল এর সর্বশেষ সংবাদ