বৃহস্পতিবার, ৫ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ,১৯শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

হত্যা করে অটোরিকশা ছিনতাই

নিজস্ব প্রতিবেদক, সিরাজগঞ্জ: সিরাজগঞ্জের রায়গঞ্জে চালককে হত্যা করে অটোরিকশা ছিনতাইয়ের ঘটনা ঘটেছে।

মঙ্গলবার সকালে উপজেলার সোনাখাড়া ইউনিয়নের গোতিথা এলাকায় রাস্তার পাশ থেকে নিহত কছিম উদ্দিন নামে যুবকের মরদেহ উদ্ধার করেছে থানা পুলিশ। নিহত কছিম উদ্দিন (৪৮) ইউনিয়নের নিমগাছী বিলের পাড় এলাকার শফিকুল ইসলামের ছেলে।

নিহতের পারিবারিক ও পুলিশ ও সূত্রে জানা যায়, সোমবার বিকালে অটোরিকশা নিয়ে বাসা থেকে বের হন কছিম উদ্দিন। এরপর তিনি রাতে আর বাসায় ফেরেননি। পরে মঙ্গলবার সকালে গোতিথা এলাকায় নিমগছী থেকে শালিয়াগাড়ি সড়কে এক ব্যক্তির লাশ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে জানান। পরে নিহতের পরিবারের লোকজন কছিম উদ্দিনের মৃতদেহ বলে শনাক্ত করেন।

এ বিষয়ে রায়গঞ্জ সার্কেল অফিসার বিনয় কুমার জানান, খবর পেয়ে থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন পূর্বক মরদেহটি ময়না তদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে। “প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, চালককে হত্যা করে ভ্যানটি ছিনতাই করা হয়েছে।” তিনি আরো জানান, দুর্বৃত্তদের আটক করতে এবং ছিনতাই হওয়া অটোরিকশা উদ্ধারে অভিযান অব্যাহত রয়েছে। তবে চালককে হত্যা করে অটো ভ্যান ছিনতাই এর ঘটনায় ঐ এলাকায় চরম আতঙ্ক দেখা দিয়েছে।

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Tumblr
Telegram

, বিভাগের জনপ্রিয় সংবাদ

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

যায়যায়কাল এর সর্বশেষ সংবাদ