বুধবার, ১৯শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ,৪ঠা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

এর সর্বশেষ সংবাদ

৩ অক্টোবর যোগদান করবেন নতুন কমিশনার হাবিবুর রহমান

নিজস্ব প্রতিবেদক : ঢাকা মেট্রোপলিটন পুলিশের কমিশনার হলেন অতিরিক্ত আইজিপি হাবিবুর রহমান। ২০ সেপ্টেস্বর স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে তাকে এই দায়িত্ব দেওয়া হয়।

বর্তমানে তিনি ট্যুরিস্ট পুলিশ প্রধান হিসেবে দায়িত্ব পালন করছেন।

বর্তমান ডিএমপি কমিশনার খন্দকার গোলাম ফারুকের মেয়াদ শেষ হচ্ছে ২ অক্টোবর। সে হিসাবে ৩ অক্টোবরই যোগদান করবেন নতুন কমিশনার হাবিবুর রহমান।

বিসিএস ১৭তম ব্যাচের এই পুলিশ কর্মকর্তা এর পূর্বে ডিএমপি সদর দফতরে ডিসি, ঢাকা জেলার এসপি, ঢাকা রেঞ্জের ডিআইজি এবং পুলিশ সদরদফতরের গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন।

তিনি ১৯৬৭ সালে গোপালগঞ্জের চন্দ্র দিঘলিয়া গ্রামে জন্মগ্রহণ করেন। তিনি কর্মক্ষেত্রে সততা, সাহসিকতা ও দক্ষতার স্বীকৃতিস্বরূপ ৩ বার বাংলাদেশ পুলিশ পদক (বিপিএম) এবং ২ বার রাষ্ট্রপতি পুলিশ পদক (পিপিএম) পেয়েছেন।

পেশাগত দায়িত্ব পালনের বাহিরে তিনি লেখালেখিসহ বিভিন্ন সামাজিক কাজে যুক্ত। ২০১৮ সালে মহান মুক্তিযুদ্ধে পুলিশের ভূমিকা তুলে ধরে একটি বই সম্পাদনা করেন তিনি বইটির নাম ‘মুক্তিযুদ্ধে প্রথম প্রতিরোধ’।

তিনি বেদে জনগোষ্ঠী, রাজবাড়ীর দৌলতদিয়ার যৌনকর্মী ও তৃতীয় লিঙ্গের মানুষদের নিয়েও কাজ করেছেন। দৌলতদিয়ার যৌনপল্লির শিশুদের জন্যও কাজ শুরু করেছেন তিনি। সেখানে তাদের জন্য গড়ে তুলেছেন ‘উত্তরণ ফাউন্ডেশন’।

রাজারবাগ পুলিশ লাইন্সে টেলিকম ভবনে পুলিশ মুক্তিযুদ্ধ জাদুঘর গড়াতেও তার ভূমিকা রয়েছে। তিনি একজন ক্রীড়া সংগঠকও।

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Tumblr
Telegram

বিভাগের জনপ্রিয় সংবাদ

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *