সোমবার, ১০ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ,২৩শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

৫ দফা দাবিতে নাটোরে ওয়ার্কার্স পার্টির বিক্ষোভ

মো. মনজুরুল ইসলাম, নাটোর : কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে ৫ দফা দাবিতে নাটোরে বিক্ষোভ সমাবেশ করেছে বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি।

এ উপলক্ষে মঙ্গলবাল বেলা ১২ টার দিকে নাটোর প্রেসক্লাবের সামনে এ বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।

বাংলাদেশের ওর্য়ার্কাস পার্টি নাটোর জেলার আয়োজনে সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশর ওয়ার্কার্স পার্টির নাটোর জেলা শাখার সভাপতি ইব্রাহিম খলিল,সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশের ওর্য়ার্কাস পার্টির কেন্দ্রীয় কমিটির সাধারন সম্পাদক কমরেড ফজলে হোসেন বাদশা। আরও উপস্থিত ছিলেন- সদস্য মিজানুর রহমান মিজান, বাংলাদেশের ওর্য়ার্কাস পার্টির নাটোর জেলা শাখার সাধারণ সম্পাদক লোকমান হোসেন বাদল, যুব মৈত্রীর নাটোর জেলা শাখার সভাপতি মাহাবুব রহমানসহ অন্যান্য নেতৃবৃন্দ।

এ সময় বক্তারা বলেন, যারা আজ এই অবস্থার বিরুদ্ধে লড়াই সংগ্রাম করতে চান তারা আজ রাস্তায় নেমে আসুন। আমরা ঐক্যবদ্ধভাবে এই পরিস্থিতি থেকে আমাদের পরিত্রাণ পেতেই হবে।

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Tumblr
Telegram

, বিভাগের জনপ্রিয় সংবাদ

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *