
মো. মেহেদী হাসান, নন্দীগ্রাম: বগুড়া জেলার নন্দীগ্রাম উপজেলার ভাটরা ইউনিয়নের নাগরকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে কেন্দ্রীয় কৃষক দলের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ও বগুড়া জেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক, সাবেক এমপি মোশারফ হোসেনের নির্দেশনা ও সার্বিক সহযোগিতায় গ্রাম কমিটি গঠন ও মতবিনিময় সভার আয়োজন করা হয়।
উক্ত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৩ নং ভাটরা ইউনিয়ন বিএনপির সভাপতি শাহ আল হেলাল।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউনিয়ন বিএনপি সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম, নন্দীগ্রাম উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আব্দুল হাকিম রিন্টু, উপজেলা কৃষক দলের আহ্বায়ক ইস্কেন্দার মির্জা মিঠু, ৬নং ওয়ার্ড বিএনপির সভাপতি সাবেক ইউপি সদস্য সাজেদুল ইসলাম তালুকদার।
১নং ওয়ার্ড বিএনপির সভাপতি মন্টুর সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন নন্দীগ্রাম উপজেলা স্বেচ্ছাসেবক দলের ভারপ্রাপ্ত সদস্য সচিব আব্দুল হাকিম রিন্টুসহ আমন্ত্রিত সম্মানিত অতিথিবৃন্দ।
রিন্টু বলেন, গ্রাম-কমিটি গঠন, সনাতন ধর্মাবলম্বীদের সর্ববৃহৎ উৎসব শারদীয় দুর্গাপূজাকে সামনে রেখে সর্বাত্মক প্রস্তুতি নিয়ে থাকতে হবে। কোনো কুচক্রি মহল যেন অপ্রীতিকর ঘটনা ঘটাতে না পারে সেদিকে আমাদের সজাগ থাকতে হবে।’
আগামী ৭ অক্টোবর নন্দীগ্রাম উপজেলা ও পৌর বিএনপির কর্মী সভায় দলে দলে যোগদান করে কর্মীসভা সফল করার আহবান করা হয়।











