শুক্রবার, ৭ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ,২০শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

এর সর্বশেষ সংবাদ

এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামের বছরে আয় ১৬ লাখ টাকা

যায়যায়কাল প্রতিবেদক: জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলামের বার্ষিক আয় ১৬ লাখ টাকা।

নিজের নামে নাহিদের বাড়ি বা গাড়ি নেই, স্থাবর কোনো সম্পত্তিও নেই। তবে তার ৩০ লাখ টাকার অস্থাবর সম্পদ রয়েছে। এর বাইরে তার স্ত্রীর ১৫ লাখ টাকার সম্পদ আছে।

ঢাকা-১১ সংসদীয় আসন (খিলগাঁও, রামপুরা, বাড্ডা, ভাটারা, হাতিরঝিলের একাংশ) থেকে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন নাহিদ ইসলাম।

নির্বাচন কমিশনে (ইসি) মনোনয়নপত্রের সঙ্গে জমা দেওয়া হলফনামায় আয় ও সম্পদের তথ্য উল্লেখ করেছেন তিনি।

এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামের হলফনামার তথ্য অনুযায়ী, তার অস্থাবর সম্পদের মোট মূল্য (অর্জনকালীন) ২৬ লাখ ৫ হাজার ৩৬৩ টাকা। বর্তমানে এই সম্পদের আনুমানিক মূল্য ৩০ লাখ টাকা বলে তিনি উল্লেখ করেছেন। এর মধ্যে তার কাছে নগদ আছে ১৯ লাখ ৫০ হাজার টাকা। ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানে তার নামে জমা আছে ৩ লাখ ৮৫ হাজার ৩৬৩ টাকা। এর বাইরে তার কাছে ৭ লাখ ৭৫ হাজার টাকার গয়না, ১ লাখ টাকার ইলেকট্রনিক পণ্য এবং ১ লাখ ৭০ হাজার টাকার আসবাব রয়েছে।

নাহিদ ইসলামের স্ত্রীর নামে হলফনামায় ১২ লাখ টাকার (বর্তমান আনুমানিক মূল্য ১৫ লাখ টাকা) অস্থাবর সম্পদের কথা উল্লেখ করা হয়েছে। এর মধ্যে নগদ ২ লাখ টাকা ও ১০ লাখ টাকার গয়না আছে।

হলফনামায় পেশা হিসেবে নাহিদ উল্লেখ করেছেন পরামর্শক। তার শিক্ষাগত যোগ্যতা স্নাতক (সম্মান)। হলফনামায় পেশা সম্পর্কে তিনি পরামর্শক হিসেবে কাজ করার কথা উল্লেখ করেছেন।

নাহিদের নিজের নামে কোনো ঋণ নেই। তবে তাঁর স্ত্রী একটি বেসরকারি ব্যাংক থেকে সাড়ে তিন লাখ টাকা ঋণ নিয়েছেন।

নিজের সর্বশেষ আয়কর রিটার্নে ১৩ লাখ ৫ হাজার ১৫৮ টাকা আয় দেখানোর কথা হলফনামায় উল্লেখ করেছেন নাহিদ ইসলাম। এই আয়ের বিপরীতে তিনি ১ লাখ ১৩ হাজার ২৭৪ টাকা আয়কর দিয়েছেন। আয়কর রিটার্নে ৩২ লাখ ১৬ হাজার ১২২ টাকার সম্পদ দেখিয়েছেন তিনি।

হলফনামার তথ্য অনুযায়ী, নাহিদের বয়স ২৭ বছর। জুলাই গণ-অভ্যুত্থানের নেতৃত্ব দেওয়া বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন প্ল্যাটফর্মের এক নম্বর সমন্বয়ক ছিলেন নাহিদ ইসলাম।

গণ-অভ্যুত্থানের পর ছাত্রদের প্রতিনিধি হিসেবে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদে স্থান পান তিনি।

২০২৪ সালের ৮ আগস্ট গঠিত অন্তর্বর্তী সরকারের তথ্য ও সম্প্রচার এবং তথ্য ও যোগাযোগপ্রযুক্তি মন্ত্রণালয়ের দায়িত্বে ছিলেন নাহিদ। ২০২৫ সালের ২৫ ফেব্রুয়ারি উপদেষ্টা পরিষদ থেকে পদত্যাগ করেন তিনি। এর তিন দিনের মাথায় ২০২৪ সালের ২৮ ফেব্রুয়ারি আত্মপ্রকাশ করা এনসিপির আহ্বায়কের দায়িত্ব নেন নাহিদ ইসলাম।

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Tumblr
Telegram

বিভাগের জনপ্রিয় সংবাদ

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

যায়যায়কাল এর সর্বশেষ সংবাদ