বৃহস্পতিবার, ২২শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ,৫ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

এর সর্বশেষ সংবাদ

ফরিদপুরকে বিভাগ করার আশ্বাস তারেক রহমানের

ফরিদপুর প্রতিনিধি: বিএনপি চেয়ারম্যান তারেক রহমান আজ আশ্বাস দিয়ে বলেছেন, আগামী নির্বাচনে জনগণের সমর্থনে তার দল সরকার গঠন করলে ফরিদপুর বিভাগ গঠন করা হবে।

বুধবার বিকেলে ফরিদপুরের সরকারি রাজেন্দ্র কলেজ মাঠে নির্বাচনী জনসভায় বক্তব্য রাখতে গিয়ে তিনি এ আশ্বাস দেন।

তারেক রহমান বলেন, বিএনপি বিশ্বাস করে— রাষ্ট্রীয় সব ক্ষমতার উৎস জনগণ এবং এই বিশ্বাস নিয়েই রাষ্ট্র পরিচালনার দায়িত্ব নিতে চায় বিএনপি।

ফরিদপুর অঞ্চলে দীর্ঘদিনের নদীভাঙন সমস্যার কথা উল্লেখ করে তিনি বলেন, বিএনপি ক্ষমতায় এলে পদ্মা ও অন্যান্য নদীর ভাঙন রোধে কার্যকর ব্যবস্থা নেওয়া হবে।

সকাল থেকেই ফরিদপুরের বিভিন্ন উপজেলা ও পার্শ্ববর্তী জেলার নেতাকর্মী ও সমর্থকরা জনসভাস্থলে জড়ো হতে থাকেন। জনসভা মাঠ ও আশপাশের এলাকা জনসমুদ্রে পরিণত হয়।

তারেক রহমানের সফরকে কেন্দ্র করে জেলা শহরজুড়ে উৎসবমুখর পরিবেশ বিরাজ করে। এসময় স্থানীয়রা জানান, ফরিদপুরের জনসভায় বিপুল জনসমাগম প্রমাণ করে— জনগণ পরিবর্তন চায়। দীর্ঘদিন পর ফরিদপুরে এত বড় রাজনৈতিক সমাবেশ নতুন উদ্দীপনা সৃষ্টি করেছে বলেও জানান স্থানীয়রা।

অনুষ্ঠানে বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক (ফরিদপুর বিভাগ) শামা ওবায়েদ, কৃষক দলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম বাবুল, জাতীয়তাবাদী মহিলা দলের যুগ্ম আহ্বায়ক চৌধুরী নায়াব ইউসুফ, ফরিদপুর জেলা বিএনপির আহ্বায়ক সৈয়দ মোদারেস আলী ইসা, জেলা বিএনপির সাধারণ সম্পাদক এ কে এম কিবরিয়া স্বপনসহ অন্যরা বক্তব্য রাখেন।

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Tumblr
Telegram

বিভাগের জনপ্রিয় সংবাদ

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

যায়যায়কাল এর সর্বশেষ সংবাদ