বুধবার, ১১ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ,২৫শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

এর সর্বশেষ সংবাদ

পে-স্কেল নিয়ে কর্মচারীদের বিক্ষোভ

সুমন আল-মামুন, হরিণাকুণ্ডু (ঝিনাইদহ): ঝিনাইদহের হরিণাকুণ্ডু উপজেলায় নবম পে-স্কেলের গেজেট দ্রুত প্রকাশের দাবিতে কেন্দ্রীয় ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারীরা বিক্ষোভ কর্মসূচি পালন করেছেন।

বৃহস্পতিবার সকালে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ের সামনে মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়। পরে সেখান থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে পৌর এলাকার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা দোয়েল চত্বরে গিয়ে শেষ হয়।

মানববন্ধন ও সমাবেশে বক্তব্য দেন উপজেলা নির্বাহী অফিসের প্রধান সহকারী ও সরকারি কর্মচারী সমন্বয় পরিষদের সভাপতি মীর জাহাঙ্গীর হোসেন।

এ সময় আরও বক্তব্য রাখেন সমন্বয় পরিষদের সহসভাপতি ওহিদুজ্জামান ওহিদ, সাংগঠনিক সম্পাদক ইমদাদুল হক, সদস্য মো. জিয়াউল হক জিয়া ও মোহাম্মদ বাবুল আক্তার।

সমাবেশ সঞ্চালনা করেন সরকারি কর্মচারী সমন্বয় পরিষদের সাধারণ সম্পাদক মো. আমির হোসেন।

বক্তারা অবিলম্বে নবম পে-স্কেলের গেজেট প্রকাশের জোর দাবি জানান। দাবি বাস্তবায়ন না হলে কর্মবিরতিসহ আরও কঠোর আন্দোলন কর্মসূচি ঘোষণা করার হুঁশিয়ারি দেন তারা।

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Tumblr
Telegram

বিভাগের জনপ্রিয় সংবাদ

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

যায়যায়কাল এর সর্বশেষ সংবাদ