শুক্রবার, ৭ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ,২০শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

এমপির হুঁশিয়ারির কয়েক ঘণ্টার মধ্যেই চারঘাটে অভিযান: এক্সকাভেটর অকেজো, ব্যাটারি জব্দ

হাসান আল মামুন, রাজশাহী: রাজশাহীর চারঘাটে অবৈধ পুকুর খনন ও ফসলি জমির উপরিভাগের মাটি কাটার বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছে উপজেলা প্রশাসন।

চারঘাট-বাঘা আসনের নবনির্বাচিত সংসদ সদস্য আবু সাইদ চাঁদের কড়া হুঁশিয়ারির কয়েক ঘণ্টার ব্যবধানেই বৃহস্পতিবার বিকেলে উপজেলার নিমপাড়া ইউনিয়নের কালাবিপাড়া এলাকায় এই অভিযান চালানো হয়।

বিকেলে সাড়ে ৪টার দিকে সহকারী কমিশনার (ভূমি) রাহাতুল করীম নিমপাড়া ইউনিয়নের কালাবিপাড়া এলাকায় অবৈধভাবে মাটি কাটার সংবাদ পেয়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।

ঘটনাস্থলে কাউকে না পাওয়ায় একটি এক্সকাভেটর মেশিন অকেজো করে দেওয়া হয় এবং এর দুটি ব্যাটারি জব্দ করা হয়।

উল্লেখ্য, বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) সকালেই স্থানীয় কর্মকর্তাদের সাথে এক মতবিনিময় সভায় নবনির্বাচিত এমপি আবু সাইদ চাঁদ অবৈধ পুকুর খনন ও মাদক কারবারের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ ঘোষণা করেন। সেই ঘোষণার পরপরই প্রশাসনের এই তাৎক্ষণিক অভিযান ব্যাপক আলোচনার সৃষ্টি করেছে।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রাহাতুল করীম বলেন, “অভিযানের সময় আমি নিজেই উপস্থিত ছিলাম। আমরা ঘটনাস্থল থেকে এক্সক্যাভেটর গাড়ির দুটি ব্যাটারি জব্দ করেছি। তবে সেখানে কাউকে না পাওয়ায় কাউকে আটক করা যায়নি।”

তবে জনস্বার্থে এবং পরিবেশ রক্ষায় এ ধরনের অভিযান আগামীতেও অব্যাহত থাকবে বলেও জানা তিনি।

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Tumblr
Telegram

, বিভাগের জনপ্রিয় সংবাদ

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

যায়যায়কাল এর সর্বশেষ সংবাদ