শুক্রবার, ৭ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ,২০শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

এর সর্বশেষ সংবাদ

মানুষ ডাক্তারের পেছনে ঘুরবে না, ডাক্তার মানুষের পেছনে ঘুরবে: স্বাস্থ্যমন্ত্রী

নরসিংদী প্রতিনিধি: চিকিৎসা সেবা মানুষের দোরগোড়ায় পৌঁছে দেওয়ার প্রতিশ্রুতি ব্যক্ত করে স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বলেছেন, মানুষ ডাক্তারের পেছনে ঘুরবে না, ডাক্তার মানুষের পেছনে ঘুরবে।

এছাড়া, স্বাস্থ্য মন্ত্রণালয়কে দুর্নীতি ও সিন্ডিকেটমুক্ত করার প্রত্যয় ব্যক্ত করেন তিনি। বলেন, ‘প্রধানমন্ত্রীর ইচ্ছা অনুযায়ী আমাদের প্রথম চিন্তা স্বাস্থ্য মন্ত্রণালয়কে দুর্নীতিমুক্ত করা। অনেকে বলাবলি করে, দুর্নীতি আছে। আমরা গভীরে ঢুকছি। এই মন্ত্রণালয়কে সম্পূর্ণ দুর্নীতিমুক্ত একটা মন্ত্রণালয়ে আমরা রূপান্তরিত করব, ইনশাআল্লাহ।’

শুক্রবার নরসিংদীতে গণমাধ্যমকর্মীদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

চিকিৎসা সেবাকে সহজলভ্য করা হবে আশ্বাস দিয়ে স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘এ রকম একটা থিওরি আমরা করব, সেটা হলো জনগণ ডাক্তারের কাছে ঘুরবে না, ডাক্তার জনগণের কাছে ঘুরবে।’

‘পাবলিক হেলথের দিকে আমাদের দৃষ্টি নিবন্ধিত হবে। দুর্নীতিমুক্তভাবে এবং সর্বজনীনভাবে একটা চিকিৎসা সেবা করার মন-মানসিকতা নিয়ে আমরা সামনের দিকে এগিয়ে যাচ্ছি,’ যোগ করেন তিনি।

নিজ নির্বাচনী এলাকায় একটি ৫০ শয্যা বিশিষ্ট মেডিকেল কলেজ হাসপাতাল ও দুটি আইসিইউ (নিবিড় পরিচর্যা কেন্দ্র) স্থাপনের ইচ্ছার কথা জানান তিনি।

সাখাওয়াত বলেন, ‘যারা আমাদেরকে ভোট দিয়েছে, তাদের প্রতি আমাদের যেমন দায় রয়েছে। যারা আমাদেরকে ভোট দেয় নাই, তাদের প্রতি সমভাবে আমাদের দায় রয়েছে। সকল প্রতিহিংসার ঊর্ধ্বে উঠে, সকল বিদ্বেষ ভুলে গিয়ে, রাজনৈতিক কোনো কু চিন্তা বা অসৎ চিন্তা না করে আমরা মুক্তিযুদ্ধের পক্ষের সকল মানুষকে নিয়ে আমরা নতুন সমৃদ্ধ, মুক্তিযুদ্ধের চেতনাভিত্তিক একটি বাংলাদেশ গড়ে তুলব।’

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Tumblr
Telegram

বিভাগের জনপ্রিয় সংবাদ

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

যায়যায়কাল এর সর্বশেষ সংবাদ