মঙ্গলবার, ২৫শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ,১০ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

দৌলতপুরে খেদমতে ইনসান যুব সংগঠনের ইফতার মাহফিল অনুষ্ঠিত

নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি: নবীনগর উপজেলার কৃষ্ণনগর ইউনিয়নের দৌলতপুর গ্রামে সামাজিক ও মানবিক সংগঠন খেদমতে ইনসান যুব সংগঠনের উদ্যোগে দৌলতপুর আল-আমিন হাফেজিয়া মাদ্রাসায় এক ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। রবিবার আয়োজিত এই ইফতার মাহফিলে মাদ্রাসার সকল ছাত্র ও শিক্ষকগণ অংশগ্রহণ করেন।

ইফতারের পূর্বে সংক্ষিপ্ত আলোচনা অনুষ্ঠিত হয়। এ সময় গ্রামের সকল মরহুমদের রুহের মাগফেরাত কামনা করে এবং প্রবাসে অবস্থানরত সকলের সুস্বাস্থ্য ও কল্যাণ কামনায় বিশেষ দোয়া করা হয়। পরে মাদ্রাসার মুহতামিম হাফেজ মহিউদ্দিন বিশেষ মোনাজাত পরিচালনা করেন।

খেদমতে ইনসান যুব সংগঠনের সভাপতি ও জামিয়া মাহমুদিয়া মেরাদিয়ার সিনিয়র শিক্ষক
হাফেজ মাওলানা জয়নুল আবেদীন আমিনী তার বক্তব্যে বলেন, পবিত্র রমজান মাস সহমর্মিতা, ভ্রাতৃত্ববোধ ও মানবসেবার শিক্ষা দেয়। সমাজের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের মাঝে সম্প্রীতি ও সৌহার্দ্য বৃদ্ধির লক্ষ্যেই এমন আয়োজন করা হয়েছে এবং ভবিষ্যতেও এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে।

সংগঠনের সাধারণ সম্পাদক ও দৌলতপুর কেন্দ্রীয় ঈদগাহের খতিব মুফতি হাবিবুল্লাহ বলেন, তরুণদের মানবিক ও সামাজিক কাজে সম্পৃক্ত করাই সংগঠনের প্রধান লক্ষ্য। রমজানের এই পবিত্র সময়ে মাদ্রাসার শিক্ষার্থীদের সাথে ইফতার ভাগাভাগি করতে পেরে আমরা আনন্দিত। তিনি সমাজের বিত্তবানদেরও এ ধরনের কল্যাণমূলক কাজে এগিয়ে আসার আহ্বান জানান।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মাওলানা দ্বীন ইসলাম, মাওলানা মাইনুদ্দিন, মাওলানা ক্বারী আব্দুল গাফ্ফার, হাফেজ শাহেদুজ্জামান, হাফেজ ইমাম হোসেন ও খেদমতে ইনসান যুব সংগঠনের সাংগঠনিক সম্পাদক হাফেজ মাওলানা জুনায়েদ আহমেদ।

এছাড়াও উপস্থিত ছিলেন এলাকার বিশিষ্ট মুরুব্বি হাজী আব্দুর রশীদ, মোঃ নজরুল ইসলাম ও আলকাছ মিয়া।

শেষে উপস্থিত সকলের মাঝে ইফতার পরিবেশন করা হয়।

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Tumblr
Telegram

, বিভাগের জনপ্রিয় সংবাদ

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

যায়যায়কাল এর সর্বশেষ সংবাদ