সোমবার, ৯ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ,২৩শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

এর সর্বশেষ সংবাদ

সৌদি আরবে কাউছার মিডলিষ্ট কোম্পানির ঈদ প্রীতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

সৌদি আরব প্রতিনিধি: ব্যাপক উৎসাহ-উদ্দীপনা ও জমকালো আয়োজনের মধ্য দিয়ে সৌদি আরবের রিয়াদের আল মুতুয়া স্টেডিয়ামে কাউছার মিডলিষ্ট কোম্পানির উদ্যোগে ঈদ প্রীতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২১ মার্চ) রাত ১০টায় অনুষ্ঠিত এ ফাইনালে রিয়াদ কিংস ফুটবল একাদশ ২-১ গোলে দাম্মাম রয়েলস ফুটবল একাদশকে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।
“খেলা হোক মাদকমুক্ত মানবজাতি গড়ার হাতিয়ার”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে প্রবাসী বাংলাদেশিদের ঈদের আনন্দ ভাগাভাগি, শারীরিক ও মানসিক সুস্থতা বৃদ্ধি এবং নিজস্ব সংস্কৃতি বিকাশের লক্ষ্য নিয়ে এই টুর্নামেন্টের আয়োজন করা হয়। ফাইনাল খেলা দেখতে স্টেডিয়ামের গ্যালারিতে প্রবাসী বাংলাদেশিদের উপচে পড়া ভিড় লক্ষ্য করা যায়।
আয়োজক কাউছার মিডলিষ্ট কোম্পানির মালিক মো. কাউছার মিয়া বলেন, প্রবাসীদের মাঝে ঈদের আনন্দ ছড়িয়ে দেওয়া এবং তাদের আত্মবিশ্বাস ও মনোবল বৃদ্ধি করাই এই আয়োজনের মূল উদ্দেশ্য। তিনি জানান, ভবিষ্যতেও আরও বড় পরিসরে এ ধরনের আয়োজন অব্যাহত থাকবে।
টানটান উত্তেজনা ও হাড্ডাহাড্ডি লড়াইয়ের মধ্য দিয়ে অনুষ্ঠিত ফাইনাল ম্যাচটির উদ্বোধন করেন মো. কাউছার মিয়া নিজেই। খেলা উপভোগ করতে আসা প্রবাসীরা বলেন, পুরো আয়োজনটি যেন বিদেশের মাটিতে এক টুকরো বাংলাদেশের অনুভূতি এনে দিয়েছে।

খেলা শেষে চ্যাম্পিয়ন ও রানার্সআপ দলের খেলোয়াড়দের মাঝে পুরস্কার বিতরণ করেন আয়োজক ও অতিথিরা।

প্রবাসে এমন আয়োজন প্রবাসী বাংলাদেশিদের মাঝে ব্যাপক সাড়া ফেলেছে এবং ঈদের আনন্দকে আরও প্রাণবন্ত করে তুলেছে।

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Tumblr
Telegram

বিভাগের জনপ্রিয় সংবাদ

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

যায়যায়কাল এর সর্বশেষ সংবাদ