বুধবার, ৬ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ,২০শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ

ধুনটে প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

রবিউল ইসলাম রবি, ধুনট(বগুড়া): বগুড়ার ধুনট উপজেলার চৌকিবাড়ি ইউনিয়নে প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১৯ মে ২০২৬) বিশ্বহরিগাছা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে দিনব্যাপী এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে ক্রীড়া, সাংস্কৃতিক, বিষয়ভিত্তিক কুইজ ও কাবিংসহ বিভিন্ন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এতে ইউনিয়নের ১৭টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা অংশগ্রহণ করে নিজেদের মেধা ও প্রতিভার স্বাক্ষর রাখে।

প্রতিযোগিতায় নৃত্যে প্রথম স্থান অর্জন করে মাহিয়া মিতু, বাটিকাবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়। কুইজ (গণিত) বিভাগে প্রথম স্থান অধিকার করে নাজিফা নাফি, বিশ্বহরিগাছা সরকারি প্রাথমিক বিদ্যালয়। এছাড়া অংক দৌড়ে প্রথম স্থান অর্জন করে সুমাইয়া খাতুন, অলা-হামিদা সরকারি প্রাথমিক বিদ্যালয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ধুনট উপজেলা নির্বাহী অফিসার আরিফ উল্লাহ নিজামী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ধুনট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ আতিকুল ইসলাম, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার সাইয়্যেদা জাহান বানু, বগুড়া জজ কোর্টের অতিরিক্ত পিপি রেজানুর ইসলাম খান রেজা, চৌকিবাড়ি ইউনিয়ন বিএনপির সভাপতি রেজাউল হক দুলাল এবং চৌকিবাড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাসানুল করিম পটু।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ আব্দুস সবুর। সঞ্চালনায় ছিলেন এমরুল কায়েস খান।

অনুষ্ঠান শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। আয়োজকরা জানান, শিক্ষার্থীদের মেধা বিকাশ ও সহশিক্ষা কার্যক্রমে উৎসাহিত করতে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

চৌকিবাড়ি ইউনিয়নের সকল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ অনুষ্ঠানের আয়োজন করেন।

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Tumblr
Telegram

, বিভাগের জনপ্রিয় সংবাদ

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

যায়যায়কাল এর সর্বশেষ সংবাদ