সোমবার, ১১ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ,২৫শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ

নন্দীগ্রামে ভাটরা ইউনিয়নে সরকারি ঈদ উপহার পেল ২৩৫৮টি পরিবার

মোঃ সুলতান মাহমুদ, নন্দীগ্রাম (বগুড়া): পবিত্র ঈদুল আজহা উপলক্ষে অসহায়, দুস্থ ও নিম্ন আয়ের মানুষের মুখে হাসি ফোটাতে সরকারের মানবিক সহায়তা কর্মসূচির আওতায় বগুড়ার নন্দীগ্রাম উপজেলার ৩নং ভাটরা ইউনিয়নে ২ হাজার ৩৫৮ জন সুবিধাভোগীর মাঝে ভিজিএফের চাল বিতরণ করা হয়েছে।

রোববার (২৪ মে) ভাটরা ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে আয়োজিত এ কর্মসূচির আওতায় প্রত্যেক সুবিধাভোগীকে ১০ কেজি করে চাল বিনামূল্যে প্রদান করা হয়।

বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও প্যানেল চেয়ারম্যান-১ মো. মাহাবুর রহমান।

এ সময় তিনি বলেন, “পবিত্র ঈদুল আজহা আমাদের ত্যাগ ও মানবতার শিক্ষা দেয়। সরকারের এই মানবিক সহায়তা কর্মসূচির মাধ্যমে কোনো মানুষ যেন ঈদের আনন্দ থেকে বঞ্চিত না হয়, সে লক্ষ্যেই ভিজিএফের চাল বিতরণ করা হচ্ছে।”

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা ট্যাগ অফিসার মোছা. তাসমিয়া আক্তার মীম। তিনি বিতরণ কার্যক্রম পরিদর্শন করে সন্তোষ প্রকাশ করেন এবং বলেন, “সরকারের নির্দেশনা অনুযায়ী স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করে প্রকৃত সুবিধাভোগীদের মাঝে খাদ্য সহায়তা পৌঁছে দিতে প্রশাসন সর্বদা সচেষ্ট রয়েছে।”

এ সময় ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা মো. সোহেল রানা, ইউপি সদস্য ও সদস্যারা, গ্রামপুলিশ সদস্যবৃন্দ, বিভিন্ন ওয়ার্ডের দায়িত্বপ্রাপ্ত ব্যক্তি এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

সকাল থেকেই ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে সুবিধাভোগীদের উপস্থিতি লক্ষ্য করা যায়। নারী, পুরুষ ও প্রবীণদের জন্য পৃথক সারির ব্যবস্থা করা হয় এবং তালিকা যাচাইয়ের মাধ্যমে শৃঙ্খলাবদ্ধ পরিবেশে চাল বিতরণ সম্পন্ন করা হয়।

ইউনিয়নবাসী সরকারের এ উদ্যোগকে স্বাগত জানিয়ে সন্তোষ প্রকাশ করেন। সুবিধাভোগীদের অনেকে জানান, ঈদের আগে পাওয়া এই খাদ্য সহায়তা তাদের পরিবারের জন্য গুরুত্বপূর্ণ সহায়তা হিসেবে কাজ করবে।

স্থানীয় জনপ্রতিনিধিরা জানান, ভবিষ্যতেও সরকারের বিভিন্ন জনকল্যাণমূলক কর্মসূচি যথাযথভাবে বাস্তবায়নের মাধ্যমে সাধারণ মানুষের পাশে থাকবে ভাটরা ইউনিয়ন পরিষদ।

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Tumblr
Telegram

, বিভাগের জনপ্রিয় সংবাদ

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

যায়যায়কাল এর সর্বশেষ সংবাদ