রবিবার, ৭ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ,২১শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

এর সর্বশেষ সংবাদ

সামনে আসবি না,মাইরা ফালামু পুলিশকে যুবলীগের হুমকি

মো. আশরাফুল ইসলাম, গাজীপুর মহানগর প্রতিনিধি: গাজীপুর মহানগরে একটি বিক্ষোভ মিছিল থেকে পুলিশকে লক্ষ্য করে হুমকিমূলক বক্তব্য দেওয়ার অভিযোগ উঠেছে।

রোববার (২১ জুন) সকালে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে গাজীপুর মহানগর যুবলীগের নেতাকর্মীরা একটি মিছিল বের করেন। ঢাকা-ময়মনসিংহ বাসন মহাসড়ক থেকে যুবলীগের নেতাকর্মীরা একটি মিছিল বের হয়ে কলম্বিয়া,মালেকের বাড়ি এলাকা প্রদক্ষিণকালে পুলিশকে বাধা দিতে দেখে প্রকাশ্যেই এই প্রাণনাশের হুমকি দেন যুবলীগের ওই কর্মী।

এ ঘটনার একটি ভিডিও ইতোমধ্যেই সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে।

ভিডিওতে দেখা যায়, মিছিলের সময় রাস্তার দুপাশে বেশ কয়েকজন পুলিশ সদস্য দায়িত্ব পালন করছিলেন। পুলিশ বাধা দেওয়ার প্রস্তুতি নিতে দেখে ব্যানার হাতে মিছিলের অগ্রভাগে থাকা যুবলীগের এক কর্মী পুলিশকে উদ্দেশ্য করে চিৎকার করে বলতে থাকেন, একটাও সামনে আবি না, একটাও সামনে আবি না,একদম মাইরা ফেলামু।

এ বিষয়ে গাজীপুর গাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) সঙ্গে যোগাযোগ করা হলে তিনি কোনো মন্তব্য করেননি। মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার বেলায়েত হোসেন বলেন, সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওটি আমরা দেখেছি। সেখানে যে বক্তব্য দেওয়া হয়েছে, তা অত্যন্ত গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি বিঘ্নিত করা, পুলিশকে হুমকি দেওয়া কিংবা কোনো ধরনের সহিংসতার উসকানি দেওয়া কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। বিষয়টি তদন্ত করা হচ্ছে এবং যারা এ ঘটনার সঙ্গে জড়িত তাদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

তিনি আরও বলেন, অপরাধী যেই হোক, তাকে আইনের আওতায় আনা হবে। ইতোমধ্যে সংশ্লিষ্টদের বিরুদ্ধে সন্ত্রাস দমন আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

 

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Tumblr
Telegram

বিভাগের জনপ্রিয় সংবাদ

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

যায়যায়কাল এর সর্বশেষ সংবাদ