
রুহুল আমিন, গাজীপুর: বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির গাজীপুর সদর উপজেলা শাখার উদ্যোগে মাদকবিরোধী র্যালি অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১০ জুলাই) বিকেলে র্যালিটি সদর উপজেলার হোতাপাড়া থেকে ঢাকা–ময়মনসিংহ মহাসড়ক হয়ে ভবানীপুর বাজার পর্যন্ত প্রদক্ষিণ করে। পরে ভবানীপুর বাজারের সাফারি পার্ক সড়কে এক সংক্ষিপ্ত আলোচনা সভার মাধ্যমে কর্মসূচির সমাপ্তি হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বাংলাদেশ জামায়াতে ইসলামী গাজীপুর জেলা শাখার তারবিয়াত সেক্রেটারি মোহাম্মদ উল্লাহ।
বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির গাজীপুর সদর উপজেলা শাখার সভাপতি মো. সফর আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির গাজীপুর জেলা শাখার সেক্রেটারি মো. বায়জিদ মাহমুদ।
এছাড়া সদর উপজেলা শাখার সেক্রেটারি মো. রাফিক মনোয়ার সাঈদীর সঞ্চালনায় বক্তব্য দেন ছাত্রশিবির গাজীপুর জেলা শাখার প্রকাশনা সম্পাদক মো. আল আমিন নাঈম এবং বাংলাদেশ জামায়াতে ইসলামী ভাওয়ালগড় ইউনিয়ন শাখার যুব বিভাগের সভাপতি মো. মোফাজ্জল হোসাইন।
বক্তারা বলেন, মাদক সমাজ ও যুবসমাজকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে। মাদকের বিরুদ্ধে সামাজিক সচেতনতা সৃষ্টি এবং তরুণদের নৈতিক ও আদর্শিক শিক্ষায় উদ্বুদ্ধ করার মাধ্যমে মাদকমুক্ত সমাজ গড়ে তুলতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।











