শুক্রবার, ৯ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ,২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ

ভাটরা ইউনিয়নের উন্নয়ন কর্মকাণ্ডে সক্রিয় রিন্টু, চেয়ারম্যান পদে জোর গুঞ্জন

বগুড়া প্রতিনিধি: বগুড়ার নন্দীগ্রাম উপজেলার ভাটরা ইউনিয়নের বিভিন্ন গ্রামের জরাজীর্ণ সড়ক নিজস্ব অর্থায়ন ও স্বেচ্ছাশ্রমের মাধ্যমে সংস্কার করে প্রশংসা কুড়িয়েছেন উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আব্দুল হাকিম রিন্টু। স্থানীয়দের মতে, জনসম্পৃক্ত এ উদ্যোগ গ্রামীণ মানুষের যাতায়াতে স্বস্তি ফিরিয়েছে।

জানা গেছে, সম্প্রতি ভাটরা ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের ভাগবজর উত্তরপাড়ার পানিতে তলিয়ে যাওয়া সড়ক খোয়া ও বালু দিয়ে সংস্কার করেন তিনি। এছাড়া বিলশা বেলঘড়িয়া এলাকায় এক বিধবা নারীর চলাচলের জন্য ইট সোলিং, ৬ নম্বর ওয়ার্ডের নাগড়া পূর্বপাড়ায় রাস্তা সংস্কার ও পানি নিষ্কাশনের জন্য পাইপ স্থাপন, ভাটরা পূর্বপাড়াসহ ইউনিয়নের বিভিন্ন এলাকার একাধিক সড়ক নিজস্ব অর্থায়নে সংস্কার করা হয়েছে।

এসব কাজে স্বেচ্ছাশ্রমে অংশ নেন উপজেলা স্বেচ্ছাসেবক দল নেতা সিপন তালুকদার, সাবেক ছাত্ৰদল নেতা রাকিব আলী তালুকদার, রোহান আলী, ভাটরা ইউনিয়ন ছাত্ৰদলের যুগ্ন আহ্বায়ক আবু হানিফ, ইউনিয়ন স্বেচ্ছাসেবক দল নেতা রাকিব তালুকদার, শরিফ, আল তৌহিদ, আল আমিন রাতুল, জিসান মাহমুদ, সুমন হোসেন, সোয়াইব ইসলাম, মিজানুর রহমান, ফেরদৌস আলী ও নিয়ন তালুকদারসহ বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা।

আব্দুল হাকিম রিন্টু বলেন, “মানুষের কষ্ট লাঘব করাই আমাদের লক্ষ্য। ভাটরা ইউনিয়নের ৫৬টি গ্রামেই পর্যায়ক্রমে নিজস্ব অর্থায়নে উন্নয়নমূলক কাজ করার পরিকল্পনা রয়েছে।”

স্থানীয়দের দাবি, জনপ্রতিনিধিদের অপেক্ষায় না থেকে ব্যক্তিগত উদ্যোগে রাস্তা সংস্কারের এ কার্যক্রম গ্রামীণ উন্নয়নে ইতিবাচক দৃষ্টান্ত স্থাপন করেছে।

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Tumblr
Telegram

, বিভাগের জনপ্রিয় সংবাদ

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

যায়যায়কাল এর সর্বশেষ সংবাদ