
বিশেষ প্রতিনিধি: সিরাজগঞ্জের রায়গঞ্জে নিষিদ্ধ ঘোষিত সংগঠন স্বেচ্ছাসেবক লীগের নেতা ও উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক প্রয়াত মো. আল আমিন সরকারের দ্বিতীয় মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে।
মঙ্গলবার (৪ আগস্ট) নিহতের পরিবারের উদ্যোগে উপজেলার চান্দাইকোনা ইউনিয়নের খৌর্দ্দদৌলতপুর কেন্দ্রীয় কবরস্থানে তার কবর জিয়ারত, দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। এ সময় তার আত্মার মাগফিরাত কামনা করা হয়। পরে তার স্মরণে বৃক্ষরোপণ এবং এতিম শিশুদের মাঝে খাবার বিতরণ করা হয়। পরিবারের সদস্য ও স্বজনরা কর্মসূচিতে অংশ নেন।
উল্লেখ্য, ২০২৪ সালের ৪ আগস্ট বৈষম্যবিরোধী আন্দোলনের সময় সংঘটিত সহিংসতায় আল আমিন সরকারসহ মোট সাতজন নিহত হন বলে পরিবারের পক্ষ থেকে জানানো হয়।











