শুক্রবার, ৬ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ,২১শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

সরাইলে এনজিও অফিসে দুর্ধর্ষ ডাকাতি, গার্কের হিসাবরক্ষককে কুপিয়ে আহত

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়ার সরাইল সদর ইউনিয়নের উত্তর কুট্টাপাড়ার খোরশেদ ভবনে দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার দিবাগত রাত আনুমানিক সাড়ে ৩টার দিকে এ ঘটনা ঘটে।

খোরশেদ ভবনের প্রথম, দ্বিতীয় ও তৃতীয় তলায় কয়েক বছর ধরে পল্লী মঙ্গল, সিদীপ ও গার্ক তাদের কার্যক্রম পরিচালনা করে আসছিল।

রাত আনুমানিক সাড়ে ৩টার দিকে ডাকাতরা ভবনের মূল ফটকের তালা কেটে ভেতরে প্রবেশ করে। এরপর একে একে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় তলায় থাকা পল্লী মঙ্গল, সিদীপ ও গার্কের অফিসে ঢুকে নগদ কয়েক লাখ টাকা লুট করে নিয়ে যায়।

এ সময় গার্কের হিসাবরক্ষক রাব্বি মিয়াকে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর আহত করে ডাকাতরা। পরে তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়া হয়েছে।

এ ছাড়া ভবনের বেশ কয়েকজনকে একটি কক্ষের ভেতরে আটকে রেখে বাইরে থেকে দরজায় তালা লাগিয়ে দেয় ডাকাতরা। যাওয়ার সময় তারা ভবনের সিসিটিভির মূল রেকর্ড বক্সটিও কেটে নিয়ে যায়।

ঘটনার পর এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে। ডাকাতির ঘটনায় লুট হওয়া টাকার পরিমাণ এবং জড়িতদের শনাক্তে তদন্ত চলছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি চলছে বলে জানা গেছে।

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Tumblr
Telegram

, , বিভাগের জনপ্রিয় সংবাদ

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

যায়যায়কাল এর সর্বশেষ সংবাদ