শনিবার, ১৪ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ,২৯শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

এর সর্বশেষ সংবাদ

নেপাল-তিব্বতে বন্যায় মৃত্যু বেড়ে ৫৭৯, নিখোঁজ প্রায় ২ হাজার

যায়যায়কাল ডেস্ক: নেপাল-তিব্বত সীমান্তে হিমবাহ ধসে সৃষ্ট বন্যায় অন্তত ৫৭৯ জন মারা গেছে। নিখোঁজের সংখ্যা এখন পর্যন্ত ১ হাজার ৯২৪ জন।

নেপালের জাতীয় দুর্যোগ ঝুঁকি হ্রাস ও ব্যবস্থাপনা কর্তৃপক্ষের বরাতে আজ শুক্রবার রাতে বার্তাসংস্থা এএফপি এ তথ্য জানিয়েছে।

প্রতিবেদনে বলা হয়, গত বুধবার বিপুল পরিমাণ পাথর, বরফ ও কাদাসহ পাহাড়ি ঢলে সৃষ্ট বন্যার দুইদিন পর এখনো বিভিন্ন স্থানে মরদেহ পাওয়া যাচ্ছে।

সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানায়, নিখোঁজদের মধ্যে ৫১৭ জন বিদেশি নাগরিক এবং ৯৩৩ জন জলবিদ্যুৎ প্রকল্পের কর্মী।

চীনা কর্মকর্তাদের বরাতে বিবিসি জানায়, অনুসন্ধান ও উদ্ধার অভিযানের মধ্যে একই এলাকায় নতুন করে হ্রদ উপচে পড়ার ঝুঁকি তৈরি হয়েছে। এতে উদ্ধারাভিযান চালানো সাময়িকভাবে স্থগিত করা হয়েছিল।

নেপালি কর্মকর্তারা ১০০ জনের বেশি বিদেশি নাগরিককে জীবিত উদ্ধার করতে পেরেছেন।

তিব্বতে ৫ জন মারা যাওয়ার খবর জানিয়েছে বিবিসি। এছাড়া ৫৫৮ জনের বেশি নিখোঁজ আছেন বলে চীনের রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছে। তবে এই পরিসংখ্যানের সঙ্গে নেপালের তথ্য যোগ করা হয়েছে কি না, তা স্পষ্ট করা হয়নি।

নেপালের দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, উদ্ধার অভিযানে ১৫ হাজার নিরাপত্তা কর্মী মোতায়েন করা হয়েছে।

পুলিশ জানায়, ৩৬ দেশের বিদেশি নাগরিক নিখোঁজ আছেন। এর মধ্যে ১৮৩ জন ভারতীয়, ৬৫ জন মার্কিন, ৬২ জন ইউক্রেনের এবং ৩৩ জন ব্রিটিশ নাগরিক।

এছাড়া, ১৪৯ নেপালি পর্যটক নিখোঁজ রয়েছেন বলেও প্রতিবেদনে জানানো হয়েছে।

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Tumblr
Telegram

বিভাগের জনপ্রিয় সংবাদ

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

যায়যায়কাল এর সর্বশেষ সংবাদ