বুধবার, ১৮ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ,২রা সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

দিরাইয়ে কৃষি কার্ডের নগদ টাকা ও চাল বিতরণ

মোঃ হুমায়ুন কবির, সুনামগঞ্জ: সুনামগঞ্জের দিরাই উপজেলার ৭নং জগদল ইউনিয়নে ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে কৃষি কার্ডের তৃতীয় ধাপের সহায়তা হিসেবে নগদ ৩ হাজার টাকা ও ১৫ কেজি করে চাল বিতরণ করা হয়েছে।

মঙ্গলবার (১ সেপ্টেম্বর) জগদল ইউনিয়নে এ সহায়তা বিতরণ করা হয়। অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর পক্ষে কৃষকদের মাঝে সরকারি সহায়তা তুলে দেন জগদল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হুমায়ুন রশিদ লাভলু।

এ সময় উপস্থিত ছিলেন ইউপি সদস্য লায়েক আহমেদ, তুহিন রানা, শামিম, নুর আলম, হারুন মিয়া, রুমন মিয়া ও আব্দুল মতিনসহ স্থানীয় জনপ্রতিনিধি ও সংশ্লিষ্ট ব্যক্তিরা।

বিতরণকালে বক্তারা বলেন, ক্ষতিগ্রস্ত কৃষকদের পাশে দাঁড়ানো এবং তাদের দুর্দশা লাঘবে এ ধরনের সহায়তা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। কৃষকদের স্বচ্ছতার সঙ্গে সরকারি সহায়তা পৌঁছে দেওয়ার ওপরও গুরুত্বারোপ করা হয়।

সহায়তা পেয়ে কৃষকরা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Tumblr
Telegram

, বিভাগের জনপ্রিয় সংবাদ

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

যায়যায়কাল এর সর্বশেষ সংবাদ