বৃহস্পতিবার, ১৯শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ,৩রা সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

মাধবপুরে তাজমহল হোটেলে অভিযান, আটক ৮

মো. হাসান ভূঁইয়া, মাধবপুর (হবিগঞ্জ): হবিগঞ্জের মাধবপুর পৌরসভা বাজারের তাজমহল হোটেলে অভিযান চালিয়ে ৮ জনকে আটক করা হয়েছে। স্থানীয় ব্যবসায়ী ও এলাকাবাসীর বিভিন্ন অভিযোগের পরিপ্রেক্ষিতে এ অভিযান পরিচালনা করা হয়।

অভিযানের পর কয়েকজন নারীকে আটকের ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে বিষয়টি নিয়ে এলাকায় আলোচনা শুরু হয়। তবে আটক ব্যক্তিরা কোনো অনৈতিক কর্মকাণ্ডে জড়িত ছিলেন কি না, তা এখনো যাচাই-বাছাইয়ের বিষয়।

এ বিষয়ে মাধবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) বলেন, হোটেলে অবস্থান করলেই কাউকে অনৈতিক কর্মকাণ্ডে জড়িত হিসেবে ধরে নেওয়া ঠিক নয়। দূর-দূরান্তে যাতায়াতের ক্ষেত্রে মানুষ বিভিন্ন প্রয়োজনে হোটেলে অবস্থান করতে পারেন। তাই আটক ব্যক্তিদের বিষয়ে যাচাই-বাছাই করে প্রকৃত ঘটনা নিশ্চিত হওয়ার পরই পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।

স্থানীয়দের দাবি, অভিযোগের সুষ্ঠু তদন্ত করে সত্যতা পাওয়া গেলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হোক। একই সঙ্গে নিরপরাধ কেউ যেন হয়রানির শিকার না হন, সে বিষয়েও গুরুত্ব দেওয়ার আহ্বান জানিয়েছেন তারা।

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Tumblr
Telegram

, বিভাগের জনপ্রিয় সংবাদ

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

যায়যায়কাল এর সর্বশেষ সংবাদ