বুধবার, ৮ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ,২৩শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

নবীনগরের বাপ্পী পেলেন পিপিএম-সেবা পদক

নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি: বাংলাদেশ পুলিশের ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গুলশান জোনের অতিরিক্ত উপকমিশনার (এডিসি) মোহাম্মদ আমিনুল হক বাপ্পী ২০২৫ সালের প্রেসিডেন্ট পুলিশ মেডেল (পিপিএম-সেবা) পদকে ভূষিত হয়েছেন। তিনি ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার কৃতিসন্তান।

দায়িত্বশীলতা, দক্ষতা, মেধা, সাহস, উদ্যম ও বীরত্বপূর্ণ কর্মকাণ্ডের স্বীকৃতি হিসেবে তাকে পিপিএম-সেবা পদকে ভূষিত করা হয়েছে।

মোহাম্মদ আমিনুল হক বাপ্পী নবীনগর উপজেলার আলমনগর গ্রামের প্রথিতযশা আইনজীবী অ্যাডভোকেট আব্দুল হক ও গৃহিণী মমতাজ দম্পতির সন্তান। কর্মজীবনে তিনি একজন মানবিক ও দক্ষ পুলিশ কর্মকর্তা হিসেবে পরিচিত।

তার এই অর্জনের খবরে আলমনগর গ্রামসহ পুরো এলাকায় আনন্দের আমেজ বিরাজ করছে। স্থানীয়রা তার এ সাফল্যে অভিনন্দন জানিয়েছেন। পাশাপাশি কর্মময় জীবনে আরও সাফল্য অর্জন এবং ভবিষ্যতে দেশের মানুষের সেবায় আরও অবদান রাখার জন্য তার মঙ্গল ও সফলতা কামনা করেছেন।

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Tumblr
Telegram

, বিভাগের জনপ্রিয় সংবাদ

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

যায়যায়কাল এর সর্বশেষ সংবাদ