শনিবার, ১লা কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ,১৭ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ

হাওর ও নদী রক্ষা আন্দোলনের দিরাই উপজেলা কমিটি গঠন

ওয়াসিম কবির, দিরাই (সুনামগঞ্জ): হাওরের প্রকৃতি, পরিবেশ, জীববৈচিত্র্য, খনিজ সম্পদ সুরক্ষা, সরকারি উন্নয়ন প্রকল্পের স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করণ এবং নদ-নদী রক্ষায় সোচ্চার সংগঠন ‘হাওর ও নদী রক্ষা আন্দোলন’-এর দিরাই উপজেলা শাখার দ্বি বার্ষিক প্রথম সম্মেলন আনুষ্ঠানিকভাবে সম্পন্ন হয়েছে।

সম্মেলনে সবার সর্ব সম্মতিক্রমে মোঃ বদরুজ্জামান বদরুলকে সভাপতি ও মামুন আহমদকে সাধারণ সম্পাদক করে ৩৫ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে।

শুক্রবার (১৬ অক্টোবর) দুপুর আড়াইটার দিকে দিরাই জালাল সিটি কনফারেন্স হল রুমে অনুষ্ঠিত হয়েছে।

হাওর ও নদী রক্ষা আন্দোলন জেলা কমিটির সহ সভাপতি ওবায়দুল মুন্সী এর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মোঃ ওবায়দুল হক মিলন এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা কমিটির সভাপতি মো. রাজু আহমেদ।

সভায় বক্তারা হাওরাঞ্চলের সার্বিক উন্নয়ন নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেন, তারা বলেন হাওরের ফসলরক্ষা বাঁধ নির্মাণ এবং বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পে অনিয়ম,ধীরগতি, দুর্নীতি ও ঠিকাদারি সিন্ডিকেট কঠোরভাবে প্রতিরোধ করতে হবে।

এ সময় উপস্থিত ছিলেন সকল ইউনিয়ন কমিটির প্রতিনিধিরা এবং সমাজের বিভিন্ন স্তরের সচেতন, দেশপ্রেমিক ও পরিবেশপ্রেমী ব্যক্তিবর্গ।

৩৫ সদস্য বিশিষ্ট উপজেলা কমিটিতে সহ-সভাপতি হিসেবে আবুল ফজল আকাশ, মোঃ মনু মিয়া, মোঃ ফরিদ মিয়া, আব্দুল্লাহ রাজী, মাসুক মিয়া, জাহাঙ্গীর আলম রিফাত, সাধারণ সম্পাদকঃ মামুন আহমদ, যুগ্ম সাধারণ সম্পাদক: কামরুল হাসান মিঠু, সাংগঠনিক সম্পাদক: আবুল হাসান, সাংগঠনিক সম্পাদক: ইমরান মিয়া, অর্থ সম্পাদক: মিজানুর রহমান মিজান, বাঁধ বিষয়ক সম্পাদক: হাফিজ উদ্দিন ফরহাদ, বাঁধ বিষয়ক সম্পাদক: হাবিবুর রহমান হাবিব, দপ্তর সম্পাদকঃ হুমায়ুন কবির, প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদকঃ জুনাইদ আহমদ, শিক্ষা, স্বাস্থ্য ও সংস্কৃতি বিষয়ক সম্পাদকঃ সৈকত আহমদ, তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদকঃ রাব্বি হাসান, আইন নারী ও মিশু বিষয়ক সম্পাদকঃ রিনা তালুকদার, দূর্যোগ ও ত্রাণ বিষয়ক সম্পাদকঃ মোঃ মিজান মিয়া, বন, পরিবেশ ও জলবায়ু বিষয়ক সম্পাদকঃ সুয়েব আহমদ, নদী ও খনিজ সম্পদ বিষয়ক সম্পাদক: রাহুল মিয়া, হাওর ও কৃষি বিষয়ক সম্পাদক: অসিম দাশ, মিডিয়া ও যোগাযোগ বিষয়ক সম্পাদকঃ ওয়াসিম কবির, নির্বাহী সদস্য : মাও ইশা মিয়া, জহিরুল ইসলাম, মোঃ জাবেদ মিয়া, আব্দুল বাতিন, সৌরভ হাসান, সেজু মিয়া, আহমদ খান, রেদুয়ান আহমেদ, আব্দুল ওয়াহাব, উজ্জল মিয়া, বিদ্যুৎ তালুকদার।

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Tumblr
Telegram

, বিভাগের জনপ্রিয় সংবাদ

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

যায়যায়কাল এর সর্বশেষ সংবাদ