রবিবার, ৯ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ,২৫শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ

এর সর্বশেষ সংবাদ

‘চেতনায় নজরুল’ শীর্ষক আলোচনা ও স্বরলিপি সাহিত্য ও সংস্কৃতি সংসদের পরিচিতি সভা অনুষ্ঠিত

যায়যায়কাল প্রতিবেদক: রাজধানীর সেগুনবাগিচায় ‘চেতনায় নজরুল’ শীর্ষক আলোচনা সভা, সাহিত্য আড্ডা ও স্বরলিপি সাহিত্য ও সংস্কৃতি সংসদের পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার বিকেলে স্বরলিপি পাবলিকেশনের কেন্দ্রীয় কার্যালয়ে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন দৈনিক সকালের সময় পত্রিকার প্রকাশক ও সম্পাদক নূর হাকিম। স্বরলিপি পাবলিকেশনের কর্ণধার ও প্রকাশক লিপি আক্তারের সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন স্বরলিপি সাহিত্য ও সংস্কৃতি সংসদের প্রধান উপদেষ্টা দীপ্ত হৃদ মতিন।

শিশুশিল্পী রাজন রাজের পবিত্র কুরআন তিলাওয়াতের পর জাতীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে অনুষ্ঠানের মূল কার্যক্রম শুরু হয়।

অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বরলিপি সাহিত্য ও সংস্কৃতি সংসদের নবনির্বাচিত প্রধান উপদেষ্টা ও সাবেক অতিরিক্ত সচিব দীপ্ত হৃদ মতিন। উপদেষ্টামণ্ডলীর সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন বাংলা একাডেমির উপপরিচালক ড. সাহেদ মন্তাজ, গণস্বাস্থ্য হোমিওর চেয়ারম্যান ও ক্যানসার গবেষক অধ্যক্ষ ড. এস এম সরওয়ার, প্রাইম ইউনিভার্সিটির বাংলা বিভাগের বিভাগীয় প্রধান ও ডিন ড. রাকিবুল হাসান, জনপ্রশাসন পত্রিকার প্রকাশক ও সম্পাদক নইম মাশরেকী এবং গড়াই নন্দিনী সাহিত্য পরিষদের সাধারণ সম্পাদক ও বাচিকশিল্পী কৃষিবিদ শাহিদা পারভীন রেখা।

এ ছাড়া উপস্থিত ছিলেন স্বরলিপি সাহিত্য ও সংস্কৃতি সংসদের নবনির্বাচিত সভাপতি নূর হাকিম, সিনিয়র সহসভাপতি ওস্তাদ এস এম রানা, সহসভাপতি মোহাম্মদ মহিউদ্দিন (চিফ ইঞ্জিনিয়ার) ও মুজিব আকন্দ, প্রতিষ্ঠাতা মহাসচিব ও প্রকাশক লিপি আক্তার, প্রচার সম্পাদক অধ্যাপক হেলাল মাহদী, দপ্তর সম্পাদক অধ্যাপক ফজলে ফিরোজ, সহদপ্তর সম্পাদক মীর আরিফ রানা স্বপন এবং সাহিত্য সম্পাদক শিরিন আক্তার।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন কবি কামাল তালুকদার, জাতীয় কবিতা মঞ্চের সহসভাপতি কবি জুলিয়াস খান ও কবি ইকবাল আহমেদ খান, কবি ও চিকিৎসক এম মাসুদ, কবি এম এ মাসুদ মিয়া, কবিতা সাহিত্য গ্রুপের সহসভাপতি কবি জেসমিন আক্তার, সাংগঠনিক সম্পাদক ফরহাদ হোসেন, বনলতা সাহিত্য একাডেমির প্রতিষ্ঠাতা সভাপতি গোলাম সরওয়ার, কবি মাকসুদা মুর্তজা, কবি জাহেদুল আলম রতন, মো. ফেরদৌস মিয়া, কবি ইসমাইল হোসেন জনি ও কবি রুহুল আমিন বাদলসহ বিভিন্ন শ্রেণি-পেশার সাহিত্য ও সংস্কৃতিপ্রেমীরা।

অনুষ্ঠানে অতিথিদের জ্ঞানগর্ভ আলোচনা এবং কবিদের কবিতা পাঠ উপস্থিত দর্শক-শ্রোতাদের মুগ্ধ করে। আলোচনায় কাজী নজরুল ইসলামের সাহিত্য, সংগীত ও সাম্যবাদী চেতনার প্রাসঙ্গিকতা তুলে ধরা হয়।

অনুষ্ঠানে সংগীত পরিবেশন করেন দৈনিক সকালের সময় পত্রিকার প্রকাশক ও সম্পাদক নূর হাকিম, সংগীতশিল্পী স্বপন রায় এবং শিশুশিল্পী রাজন রাজ। এ ছাড়া অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ ছিল স্বরলিপি সাহিত্য ও সংস্কৃতি সংসদের প্রতিষ্ঠাতা মহাসচিব ও প্রকাশক লিপি আক্তারের সংগীত পরিবেশনা।

সাহিত্যচর্চা, কবিতা পাঠ, আলোচনা ও সংগীত পরিবেশনার মধ্য দিয়ে অনুষ্ঠানটি প্রাণবন্ত হয়ে ওঠে। পরিশেষে সভাপতির সমাপনী বক্তব্যের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Tumblr
Telegram

বিভাগের জনপ্রিয় সংবাদ

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

যায়যায়কাল এর সর্বশেষ সংবাদ