মঙ্গলবার, ১৮ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ,৩রা নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

চাটখিল উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক হলেন মো: হিমেল

আলমগীর হোসেন হিরু, চাটখিল (নোয়াখালী): নোয়াখালীর চাটখিল উপজেলা ছাত্রদলের নবগঠিত কমিটিতে যুগ্ম আহ্বায়ক পদে স্থান পেয়েছেন জোবাইদুল ইসলাম হিমেল।

গত ৩০ অক্টোবর নোয়াখালী জেলা ছাত্রদল কতৃক অনুমোদিত বিজ্ঞপ্তিতে চাটখিল উপজেলা ছাত্রদলের নতুন এই কমিটি ঘোষণা করা হয়।

মনোনীত জোবাইদুল ইসলাম হিমেল চাটখিল পৌরসভার ৬নং ওয়ার্ডের ঐতিহ্যবাহী জমাদ্দার বাড়ির শামসুদ্দিন লিটনের ছেলে । তিনি দীর্ঘদিন ধরে সততা ও নিষ্ঠার সাথে জাতীয়তাবাদী ছাত্রদলের রাজপথের রাজনীতির সাথে সক্রিয়ভাবে সম্পৃক্ত রয়েছেন।

দলীয় সূত্রে জানা যায়, ছাত্রদলের রাজনীতিতে তাঁর দীর্ঘদিনের ত্যাগ ও অবদানের স্বীকৃতিস্বরূপ তাঁকে এই গুরুত্বপূর্ণ পদে মনোনীত করা হয়েছে। তাঁর এ পদপ্রাপ্তির খবর ছড়িয়ে পড়লে চাটখিল পৌরসভা ও উপজেলা ছাত্রদলের স্থানীয় নেতাকর্মী ও শুভাকাঙ্ক্ষীদের মধ্যে আনন্দ-উচ্ছ্বাস দেখা দেয় এবং সামাজিক যোগাযোগমাধ্যমেও অভিনন্দন ও শুভেচ্ছার জোয়ার বয়।

নতুন এই দায়িত্ব পাওয়ার পর এক প্রতিক্রিয়া মো: হিমেল চাটখিল–সোনাইমুড়ী আসনের সংসদ সদস্য ব্যারিস্টার এ এম মাহবুব উদ্দিন খোকনের প্রতি বিশেষ কৃতজ্ঞতা ও ধন্যবাদ জ্ঞাপন করেন। একই সাথে তিনি দলের আদর্শ বজায় রেখে চাটখিলে ছাত্রদলকে আরও সুসংগঠিত ও শক্তিশালী করতে সকলের সহযোগিতা ও দোয়া কামনা করেছেন।

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Tumblr
Telegram

, বিভাগের জনপ্রিয় সংবাদ

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

যায়যায়কাল এর সর্বশেষ সংবাদ