মঙ্গলবার, ২৫শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ,১০ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

এর সর্বশেষ সংবাদ

সুপারমার্কেটের ফ্রিজে সাইবার হামলা, ইরানকে দায়ী করল ফ্রান্স

যায়যায়কাল ডেস্ক: ফ্রান্সের সুপারমার্কেটগুলোর ফ্রিজে সাম্প্রতিক সাইবার হামলার ঘটনায় তদন্ত শুরু করেছে দেশটি। এসব হামলার পেছনে ইরান রয়েছে বলে অভিযোগ করেছে ফ্রান্স।

সোমবার ফরাসি কর্তৃপক্ষ এ অভিযোগ করে বলে জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরা।

প্রতিবেদনে বলা হয়, এসব হামলার ঘটনায় ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনীর (আইআরজিসি) সঙ্গে সংশ্লিষ্ট একটি সাইবার ইউনিটের বিরুদ্ধে তদন্ত করছে ফ্রান্স।

দেশটি পররাষ্ট্রমন্ত্রী জ্যঁ-নোয়েল বারো বলেন, ইরানের রাষ্ট্রদূতকে তলব করা হয়েছে। এ ছাড়া ‘ইউরোপীয় পর্যায়ে’ ইরানের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করা হবে।

প্যারিসের প্রসিকিউটর কার্যালয় জানায়, আইআরজিসির সঙ্গে সংশ্লিষ্ট সাইবার ইউনিট ‘শহীদ কাভেহর’ প্রধান ও তার দুই উপপ্রধানের বিরুদ্ধে আন্তর্জাতিক গ্রেপ্তারি পরোয়ানা জারির অনুরোধ জানানো হয়েছে।

১১ ও ১২ অক্টোবর ফ্রান্সের সুপারমার্কেটগুলোতে চালানো সাইবার হামলার বিষয়ে জ্যঁ-নোয়েল বারো বলেন, ‘আমি নিশ্চিত করতে পারি, আইআরজিসি এ হামলা চালিয়েছে। হামলার ব্যাপ্তি ও আগ্রাসনের মাত্রা, দুই দিক থেকেই এটি নজিরবিহীন। এ হামলার জন্য দায়ীদের সবার বিরুদ্ধে ইউরোপীয় পর্যায়ে নিষেধাজ্ঞা আরোপ করা হবে।’

ফরাসি কর্তৃপক্ষের ভাষ্য, হ্যাকাররা ইন্টারনেটের মাধ্যমে সুপারমার্কেটগুলোর ফ্রিজের নিয়ন্ত্রণব্যবস্থায় প্রবেশ করে। তারা রাতে দোকান বন্ধ থাকার সময় দূর থেকেই ফ্রিজের তাপমাত্রা বাড়িয়ে ৫০ ডিগ্রি সেলসিয়াস করে দেয়।

সুপারমার্কেট কর্তৃপক্ষের দাবি, এতে কয়েক লাখ ইউরোর খাদ্যপণ্য নষ্ট হয়েছে। কিছু ক্ষেত্রে তাপমাত্রা বেড়ে যাওয়ায় আগুন ধরে যায়।

ফ্রান্সের পাঁচটি সুপারমার্কেট প্রতিষ্ঠান ই-লেক্লার্ক, ইন্টারমার্শে, ক্যারফুর, মনোপ্রি ও কোঅপারেটিভ ইউ সাইবার হামলার শিকার হয়েছে।

ইন্টারমার্শে ও তাদের নেটো ব্র্যান্ডের অন্তত ৩০০টি দোকান এ হামলায় ক্ষতিগ্রস্ত হয়েছে। কোঅপারেটিভ ইউ জানিয়েছে, তাদের ১০০টির বেশি সুপারমার্কেটে হামলা হয়েছে। ক্যারফুরের ৮০টি সুপারমার্কেটও আক্রান্ত হয়েছে। আর মনোপ্রির প্রায় ৪৯০টি দোকানের ৫ শতাংশ এ হামলার শিকার হয়েছে।

 

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Tumblr
Telegram

বিভাগের জনপ্রিয় সংবাদ

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

যায়যায়কাল এর সর্বশেষ সংবাদ